গোয়ার রিসর্টে কোন অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুললেন লিয়েন্ডার? উত্তাল সোশ্যাল মিডিয়া
গোয়ার রিসর্টে কার সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুললেন কিংবদন্তি লিয়েন্ডার? উত্তাল সোশ্যাল মিডিয়া
আবার প্রেমে পড়লেন কিংবদন্তি লিয়েন্ডার পেজ। এবার গোয়ার রিসর্টে অভিনেত্রী কিম শর্মার সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গেল অলিম্পিকে ভারতের হয়ে পদকজয়ী টেনিস তারকা। দুই তারকার ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেগুলি কী দিক নির্দেশ করছে বলে মনে হয়? আসল সত্য জানতে উদগ্রীব হয়েছেন নেটিজেনরা।
গোয়ার রিসর্টে ছবি
গোয়ার রিসর্টে অভিনেত্রী কিম শর্মার সঙ্গে ছুটি কাটাচ্ছেন লিয়েন্ডার পেজ। শুধু তাই নয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের প্রাক্তন প্রেমিকার সঙ্গে একান্ত মুহুর্তের ছবিও তুলতে দেখা গিয়েছে ভারতীয় টেনিসের কিংবদন্তি। যদিও লিয়েন্ডার এবং কিম কেউই উপযাজক হয়ে এই অকথিত সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। গোয়ার যে রিসর্টে তাঁরা ছিলেন, সেখান সংস্থার তরফেই লিয়েন্ডার ও কিমের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেগুলি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কারণ ছবিতে বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই দেখা যাচ্ছে দুই তারকাকে।
ছবি পোস্ট করেছেন কিমও
গোয়ার সমুদ্র সৈকতে ছুটি কাটানো অবস্থায় নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিম শর্মা। যদিও সেই ছবিতে লিয়েন্ডারকে দেখা যাচ্ছে না। সাদা জামার ভিতর দিয়ে ফুটে ওঠা অন্তর্বাস এবং উরু পর্যন্ত কাটা নীল প্যান্টে নেটিজেনদের হৃদয় জয় করেছেন বলিউড অভিনেত্রী। আবার গোয়ার রিসর্টের তরফে পোস্ট করা ছবিতে ওই একই পোশাকে লিয়েন্ডার পেজের সঙ্গে দেখা গিয়েছে কিমকে। যা থেকে দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধা হয়নি নেটিজেনদের। উল্লেখ্য এর আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং সহ আরও বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের কাহিনিতে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী। লিয়েন্ডার পেজ সেই তালিকার নতুন সংযোজন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
লিয়েন্ডার ও প্রেম
১৯৯৬ সালে অলিম্পিক ভারতে হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লিয়েন্ডার পেজ। এরপরেই প্রাক্তন বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরীর সঙ্গে তাঁর প্রেম কাহিনি প্রকাশ্যে আসে। এ ব্যাপারে সেই সময় সংবাদমাধ্যমে প্রচুর লেখালেখিও হয়েছিল। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। কারণ ইতিমধ্যে মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে প্রেমে পড়ে যান ভারতীয় টেনিস তারকা। রিয়া ছিলেন অভিনেতা সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী। ফলে সেই মহিলার সঙ্গে লিয়েন্ডারের প্রকাশ্যে মেলামেশা এবং লিভ ইন নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। রিয়া এবং লিয়েন্ডারের এক কন্যা সন্তানও হয়। এরপরেই লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন রিয়া। যার ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের মাসিক ভাতা লিয়েন্ডারকে নিজের পকেট থেকে দিতে হয়। এরই মধ্যে কিম শর্মার সঙ্গে লিয়েন্ডার পেজের একান্ত ছবি নতুন বিতর্ক তৈরি করল বলা চলে।

লিয়েন্ডারের কেরিয়ার
১৯৯৬ সালের অলিম্পিকে পদকজয়ী লিয়েন্ডার পেজ নিজের কেরিয়ারে ডবলস ও মিক্সড ডবলস মিলিয়ে মোট ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। নিজের কেরিয়ারে মোট ৫৪টি খেতাব (জুনিয়র উইম্বলডন ও ইউএস ওপেন) জেতা এই টেনিস তারকাকে নিয়ে আচমকাই সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications