জকোভিচের সঙ্গে যোগ দিলেন জিভেরেভ, ছিটকে গেলেন তিন তরুণ - কির্গিওস, সিৎজিপাস এবং কোরিচ
শনিবার (৯ মার্চ) ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ ও আলেকজান্ডার জিভেরেভ।
শনিবার (৯ মার্চ) ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ ও আলেকজান্ডার জিভেরেভ। একই দিনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন টেনিস বিশ্বের বর্তমান তিন তরুণ তারকা - অস্ট্র্রেলিয় নিক কির্গিওস, গ্রিক স্টেফানোস সিৎজিপাস এবং ক্রোয়েশিয় বোরনা কোরিচ।

এদিন টুর্নামেন্টের তৃতীয় বাছাই জিভেরেভ, মার্টিন কিলজানের বিরুদ্ধে ৬-৩, ২-০ এগিয়ে থাকা অবস্থায় চোটের জন্য ম্য়াচ ছেড়ে দেন স্লোভাকিয়ান টেনিস খেলোয়াড়টি। ফলে ১ ঘন্টার কম সময়েই দ্বিতীয় রাউন্ডের বাধা টপকান পুশ তারকা জিভেরেভ।
তার আগেই নোভাক জকোভিচ ৭-৬ (৭-৫), ৬-২ ফলেই হারান আমেরিকান ফ্রাতাঙ্গেলো-কে। পরের রাউন্ডে তাঁর সামনে পড়বেন নিক কিরগিওস, এই আশাই করা হচ্ছিল। কিন্তু, অভিজ্ঞ জার্মান ফিলিপ কোলশঅরেইবারের বিরুদ্ধে অজি তরুণ ৬-৪, ৬-৪ ফলে পরাজিত হওয়ার এই আকর্ষণীয় লড়াই থেকে বঞ্চিত হয় টেনিস-বিশ্ব।
এদিন তাঁর সঙ্গে সঙ্গে আরও দুই তরুণ তারকা,অস্ট্রেলিয়া ওপেনে ফেডেরারকে হারানো সিৎজিপাস ও কোরিচ-ও পরাজিত হন। নবম বাছাই সিৎজিপাস ৬-৪, ৬-২ ফলে পরাজিত হন ১৮ বছরের ব্রাজিলিয় আউগার-আসিমের বিরুদ্ধে। আর কোরিচ ৬-৪, ৭-৬ (৭-২) ফলে পরাজিত হন স্বদেশীয় ৪০ বছরের প্রবীন ইভো কার্লোভিচের বিরুদ্ধে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications