টোকিও অলিম্পিকের আগে অবসর নিয়ে বড় ঘোষণা সানিয়ার, কী বললেন টেনিস আইকন?
টোকিও অলিম্পিক শুরু হওয়ার মুখে নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সানিয়া মির্জা। আসন্ন গেমসে ভারতের পদক জয়ের অন্যতম আশা হতে চলা এই টেনিস তারকা যে এখনই অবসর নিচ্ছেন না, তা তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
টোকিও অলিম্পিক শুরু হওয়ার মুখে নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সানিয়া মির্জা। আসন্ন গেমসই কি তাঁর শেষ অলিম্পিক হতে চলেছে, নাকি তিনি প্রতিযোগিতার আরও একটি সংস্করণে অংশ নেবেন, তা নিয়েও আভাস দিয়েছেন হায়দরাবাদি টেনিস তারকা। একই সঙ্গে সানিয়ার অলিম্পিক রেকর্ডের দিকে নজর ফেরানো যাক।

অবসরের সম্ভাবনা নেই
টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের আশা হতে চলা সানিয়া মির্জা জানিয়েছেন যে এখনই তিনি অবসরের কথা ভাবছেন। টেনিস তারকার দাবি যে তিনি ফিট এবং তাই দৌড়ে-ঝাঁপিয়ে খেলতে পারছেন। টেনিস কোর্টে নেমে এখনও পর্যন্ত তাঁকে কোনও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না বলেও জানিয়েছেন সানিয়া। তবে নিজের বয়স যে ৩৪, তা তিনি অল্প হলেও অনুভব করছেন বলে জানিয়েছেন মির্জা। তাঁর কথায়, এই বয়স অন্যান্য পেশার ক্ষেত্রে অল্প হলেও ক্রীড়াক্ষেত্রে তা বেশ ভারী। এই পর্বে তিনি কেবল আবেগে না ভেসে বাস্তববাদী চিন্তায় বিশ্বাস রাখেন।

আর কতদিন খেলবেন
আর কতদিন একইভাবে টেনিস কোর্টে খেলে যাবেন, তা অবশ্য বলতে পারছেন না সানিয়া মির্জা। আগামী অলিম্পিকেও তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা, সে ব্যাপারেও কিছু জানাননি টেনিস তারকা। এক সন্তানের মা হওয়ার পাশাপাশি তাঁর শরীরে যে তিনটি অস্ত্রোপচারের দাগ রয়েছে, তা মাথায় আছে সানিয়ার। তা সত্ত্বেও টেনিস কোর্টে নেমে তিনি নিজের সেরাটা দিতে সর্বদা মুখিয়ে থাকেন বলে জানিয়েছেন মির্জা। আগামী অলিম্পিকেও দেশের হয়ে ১০০ শতাংশ উজাড় করে দিতে বদ্ধপরিকর টেনিস তারকা।

রিও অলিম্পিকের অভিজ্ঞতা
২০১৬ সালের রিও অলিম্পিকের টেনিসের মিক্সড ডবলস ইভেন্টের সেমিফাইনালে পৌঁছেছিলেন সানিয়া মির্জারা। শেষ চারের লড়াই তাঁদের হেরে যেতে হয়েছিল। একই ভাবে ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারনকারী ম্যাচও হারতে হয়েছিল ভারতীয় জুটিকে। ওই হার তাঁর কাছে বড় ধাক্কা ছিল বলে জানিয়েছেন সানিয়া। একই ভাবে ওই ব্যর্থতা থেকে তিনি শিক্ষা নিয়েছেন বলেও জানিয়েছেন সানিয়া।

অলিম্পিক ও সানিয়া
৩৪ বছরের সানিয়া মির্জা নিজের কেরিয়ারের চতুর্থ অলিম্পিক খেলতে চলেছেন। দেশের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে এই নজির তিনি গড়তে চলেছেন। টোকিও গেমসের টেনিস বিভাগের মহিলাদের ডবলস ইভেন্টে অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে মাঠে নামার কথা সানিয়ার। যিনি নিজের বিশ্ব ক্রমতালিকার প্রেক্ষিতে টোকিওর বিমানের টিকিট সংগ্রহ করেছেন।












Click it and Unblock the Notifications