শীর্ষ বাছাইদের হারিয়ে অ্যাডিলেডে জয়ের ধ্বজা ওড়াল বোপান্না-রামানাথন জুটি

বছররের প্রথম টুর্নামেন্টেই সাফল্য পেল দেশে'র এক নম্বর ডবলস জুটি রোহন বোপান্না এবং রামকুমার রামনাথন। শীর্ষ বাছাই ইভান ডোজিগ এবং মেলো জুটি'কে স্ট্রেট সেটে পরাজিত করে অ্যাডিলেড আন্তর্জাতিক টুর্নামেন্টে জয়ের ধ্বজা ওড়াল এই ভারতীয় জুটি। রামানাথন-বোপান্না'র পক্ষে খেলার ফলাফল ৭-৬ এবং ৬-১।

শীর্ষ বাছাই জুটি’কে হারিয়ে অ্যাডিলেডে জয়ের ধ্বজা ওড়াল বোপান্না-রামানাথন জুটি

প্রথম সেটে দুই পক্ষই দারুণ লড়াই চালায়। শুরু থেকে প্রতিপক্ষ'কে এক ইঞ্জিও জমি ছাড়েনি দুই যুযুধান প্রতিপক্ষ। প্রথম সেটে কেউই সার্ভিস ব্রেক করাতে পারেনি। বরং প্রথম সেটের ফলাফল পেতে অপেক্ষা করতে হয়েছিল শেষ পর্যন্ত। অবশেষে ৭-৬ ব্যবধানে সেট নিজেদের নামে করে ভারতীয় জুটি।

কথায় বলে সকাল দেখে বোঝা যায় দিন কেমন যাবে। কিন্তু এ ক্ষেত্রে কোনও ভাবেই এই প্রবাদ খাটে না। প্রথম সেট দেখে বোঝার উপায় ছিল না। ম্যাচটি স্ট্রেট সেটে শেষ হতে চলেছে বা দ্বিতীয় সেট এতটা ফ্যাকাসে হবে। আশা করা হয়েছিল শীর্ষ বাছাই ইভান ডোজিগ এবং মার্সেলো মেলো'র জুটি সমতা ফেরাবে দ্বিতীয় সেটে এবং অনেকটাই তাঁদের পরিচিত ছন্দে। যেমনটা দেখা গিয়েছিল প্রথম সেটে। কিন্তু তাক লাগিয়ে বিশ্ব টেনিসের অন্যতম সেরা ডবলস জুটি'কে দাঁত পর্যন্ত ফোটাতে দেয়নি বোপান্না-রামানাথন। একের পর এক সার্ভিস ব্রেক করিয়ে দ্বিতীয় সেটে একটির বেশি গেম জিততে দেয়নি ইভান-মেলো জুটি'কে। দ্বিতীয় সেটে ভারতীয় জুটির পক্ষে খেলার ফলফাল দাঁড়ায় ৬-১। সেমিফাইনালেও একই দাপট বজায় ছিল বোপান্না-রামানাথন জু'টির। টুর্নামেন্টের চতুর্থ বাছাই টমিস্লাভ কিক এবং স্যান্তিয়াগো গঞ্জালেজ'কেও স্ট্রেট সেটে হারিয়ে অ্যাডিলেড আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ওঠে বোপান্না-রামনাথন। সেমিফাইনালে বসনিয়ান-মেক্সিকান জুটি'কে ৬-২ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করে ভারতীয় জুটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+