উইম্বলডনে বাঙালির জয়ধ্বজা উড়িয়ে বয়েজ সিঙ্গলসে চ্যাম্পিয়ন সমীর বন্দ্যোপাধ্যায়

বয়স মাত্র ১৭। বয়েজ কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে নেমেই জিতে নিলেন সিঙ্গলস খেতাব। গতকাল ডাবলস সেমিফাইনালে হেরে গেলেও এবারের উইম্বলডনে যেভাবে আগাগোড়া দাপট দেখিয়ে আসছেন আজও তা বজায় রেখেন গড়লেন নয়া ইতিহাস। প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়ের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হলেও তার সাফল্যে গর্বিত বাঙালি।

জুনিয়র থেকে তারকা

জুনিয়র থেকে তারকা

১৯৯৮ সালে উইম্বলডনের বয়েজ সিঙ্গলস খেতাব জয়ের পাঁচ বছর পর ২১ বছর বয়সে প্রথম উইম্বলডন সিঙ্গলস চ্যাম্পিয়ন হয়েছিলেন রজার ফেডেরার। ১৯৬০ সালে এই বয়েজ সিঙ্গলস ফাইনালে উঠেছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। ১৯৭০ সালে ১৯৫৪ সালে রমানাথন কৃষ্ণন প্রথম ভারতীয় হিসেবে জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছিলেন উইম্বলডনেই। ১৯৭০ সালে তাঁর পুত্র রমেশ কৃষ্ণনও এই খেতাব জেতেন এবং রমেশ ফরাসি ওপেনে জুনিয়র খেতাবও জিতেছিলেন। ১৯৯০ সালের উইম্বলডনে বয়েজ সিঙ্গলস খেতাব জয়ের পাশাপাশি লিয়েন্ডার পেজের দখলে রয়েছে ইউএস ওপেনের জুনিয়র সিঙ্গলস খেতাব। আজ সমীর বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন হলেন উইম্বলডনের বয়েজ সিঙ্গলস ফাইনাল জিতে।

আদি বাড়ি অসমে

আদি বাড়ি অসমে

জানা গিয়েছে, তাঁর বাবা-মা আশির দশক থেকেই পাকাপাকিভাবে থাকেন আমেরিকায়। নিউ জার্সিতেই জন্ম সমীরের, তবে তাঁদের আদি বাড়ি অসমে। মার্কিন বাসিন্দা হলেও বাঙালি হিসেবে তিনি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসের ফাইনাল খেলছেন, এটাই গর্বিত বাঙালি। আইটিএফ ক্রমতালিকায় বিশ্বের ১৯ নম্বর সমীর কেরিয়ারের দ্বিতীয় জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন। বাবা-মায়ের উৎসাহেই টেনিসে আসা। এ বছরই ফরাসি ওপেনে জুনিয়র সিঙ্গলসে নেমেছিলেন। প্রথম রাউন্ডেই হেরে যান। কিন্তু উইম্বলডনে বাজিমাত করলেন। ১ ঘণ্টা ২২ মিনিটে আইটিএফ ক্রমতালিকায় তাঁর নীচে থাকা লিলভকে হারালেন ৭-৫, ৬-৩ সেটে। ভারতীয়দের মধ্যে শেষবার জুনিয়র গ্র্যান্ড স্ল্যামে সিঙ্গলস খেতাব জিতেছেন ইউকি ভামব্রি, ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। ২০১৫ সালে ভিয়েতনামের পার্টনারকে নিয়ে উইম্বলডন বয়েজ ডাবলস খেতাব জেতেন। জাপানি পার্টনার নিয়ে এবার ডাবলস সেমিফাইনাল থেকে গতকাল বিদায় নিলেও সুমিত সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন আজ।

উইম্বলডনের সফর

উইম্বলডনের সফর

এবারের উইম্বলডনে বয়েজ সিঙ্গলসে আগাগোড়া দাপট নিয়েই খেলেছেন অবাছাই সমীর। প্রথম রাউন্ডেই হারান দ্বাদশ বাছাই পোল্যান্ডের মাকস কাসনিকৌস্কিকে, ৬-২, ২-৬, ৬-৩ সেটে। দ্বিতীয় রাউন্ডে তিনি হারান স্লোভাকিয়ার পিটার বেঞ্জামিন প্রিভারাকে ৬-১, ৫-৭, ৬-১ সেটে। তৃতীয় রাউন্ডেও অঘটন ঘটান, ছিটকে দেন পঞ্চম বাছাই ব্রাজিলিয়ান পেদ্রো বকার্দিয়ান দিয়াসকে। ৫৮ মিনিটে সেই ম্য়াচ জেতেন ৬-২, ৬-১-এ। কোয়ার্টার ফাইনালে ৫৬ মিনিটে ৬-১, ৬-১ সেটে হারান ক্রোয়েশিয়ার মিলি পলজিয়াককে। সেমিফাইনালে তাঁর সামনে ছিলেন ফ্রান্সের সাশা গুয়েমার্দ। ১ ঘণ্টা ৫৮ মিনিটের লড়াইয়ে সমীর জেতেন ৭-৬, ৪-৬, ৬-২ সেটে। তারপর আজ হলেন চ্যাম্পিয়ন। উইম্বলডনের আয়োজকরাও ভবিষ্যতে সমীরের তারকা হয়ে ওঠার আশা করছেন। ফেডেরার হতে পারবেন কিনা সমীর, তার উত্তর লুকিয়ে কালের গর্ভে।

(ছবি- টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+