সানিয়া-বোপান্নার বিদায়ে উইম্বলডনে শেষ ভারতীয়দের অভিযান

উইম্বলডনে শেষ হয়ে গেল ভারতীয়দের অভিযান। সানিয়া মির্জা ও রোহন বোপান্না বিদায় নিলেন মিক্সড ডাবলসের তৃতীয় রাউন্ড থেকে। হারলেন চতুর্দশ বাছাই ক্পিলাচ-রজার জুটির কাছে।খেলার ফল ৬-৩, ৩-৬, ১১-৯। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটি গতকাল সম্পূর্ণ করা যায়নি। প্রথম সেটটি জিতেছিলেন ক্লিপাচ ও রজার। আজ দ্বিতীয় সেট একই ব্যবধানে জেতেন সানিয়ারা। তবে টাইব্রেকারে আর শেষরক্ষা হল না। ম্যাচটি চলল ২ ঘণ্টা ৭ মিনিট।

সানিয়া-বোপান্নার বিদায়ে উইম্বলডনে শেষ ভারতীয়দের অভিযান

সানিয়া ও বোপান্না জুটি এবারের উইম্বলডনে নেমেছিল অবাছাই হিসেবে। তৃতীয় রাউন্ডে তাঁদের খেলতে হল স্লোভাকিয়ার আন্দ্রেজা ক্লিপাচ ও নেদারল্যান্ডসের জিন-জুলিয়েন রজার জুটির বিরুদ্ধে। উইম্বলডনে এই জুটি চতুর্দশ বাছাই। গতকাল সানিয়ারা সুবিধা করতে না পারলেও আজ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। কিন্তু তুল্যমূল্য লড়াইয়ে জয় এল না। ম্যাচের পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, এস মারার নিরিখে সানিয়ারা অনেক এগিয়ে। ভারতীয় জুটি যেখানে এস মেরেছে ১৬টি, রজার-ক্লিপাচ এস মেরেছেন ৫টি। সানিয়ারা ডাবল ফল্ট অবশ্য করেছেন তিনটি, প্রতিপক্ষ দুটি। আনফোর্সড এরর সানিয়াদের আটটি, প্রতিপক্ষের সাতটি। প্রথম সার্ভের গড় স্পিডে সানিয়ারা সামান্য পিছিয়ে থাকলেও এগিয়ে ছিলেন দ্বিতীয় সার্ভের গড় স্পিডে। সানিয়া-বোপান্না জুটির দ্রুততম সার্ভ যেখানে ছিল ১৩০ মাইল প্রতি ঘণ্টা, সেখানে প্রতিপক্ষর ১২২ মাইল প্রতি ঘণ্টায়। ফার্স্ট সার্ভে সানিয়ারা ৬৬টির মধ্যে ৫২ পয়েন্ট (৭৯ শতাংশ) জিতেছেন। প্রতিপক্ষ ৭৫-এ ৫৮ (৭৭ শতাংশ)। দ্বিতীয় সার্ভে সানিয়ারা ৩৮-এ ২৪ পয়েন্ট (৬৩ শতাংশ) জিতেছেন। ক্লিপাচ ও রজার জুটি এক্ষেত্রে এগিয়ে, ৩২-এ ২১ পয়েন্ট (৬৬ শতাংশ)। সানিয়াদের প্রতিপক্ষ যেখানে ৬টার মধ্যে ২টি ব্রেক পয়েন্ট জিতেছেন, সেখানে ভারতীয় জুটি একটি ব্রেক পয়েন্ট পেয়ে সেটি জিতেছে।

সানিয়া-বোপান্নার বিদায়ে উইম্বলডনে শেষ ভারতীয়দের অভিযান

সানিয়া মির্জা এরপর নামবেন টোকিও অলিম্পিকে। যদিও রোহন বোপান্নার সঙ্গে জুটি বাঁধার অবকাশ নেই। কেন না, বেশ কয়েকটি টুর্নামেন্ট বাতিল হওয়ায় কম্বাইন্ড ব্যৃাঙ্কিং বাধা হয়ে দাঁড়ায় রোহন বোপান্না ও দিভিজ শরণের জন্য। দুজনের কেউই টোকিওর টিকিট না পাওয়ায় সানিয়া এবার মিক্সড ডাবলসে নামতে পারবেন না। সানিয়া বোপান্নার সঙ্গে জুটি বাঁধতে পারলে পদক জয়ের আশা করাই যেত মিক্সড ডাবলসে। ফলে সানিয়া মির্জা-অঙ্কিতা রায়না জুটির উপরই ভারতকে ভরসা করতে হবে অলিম্পিক টেনিসে ডাবলস থেকে পদক জয়ের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+