ডেভিস কাপ: পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য ভিসা প্রস্তুতি শুরু করল ভারত

এআইটিএ-র পক্ষ থেকে জানা গিয়েছে, পাকভূমিকে এই টাই খেলতে পাঠানোর জন্য ভারতীয় টেনিস তারকাদের ভিসার আবেদন শুরু করা হয়েছে

পাকিস্তানের মাটিতে গিয়ে ডেভিস কাপের টাইয়ে খেলা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারত। এআইটিএ-র পক্ষ থেকে জানা গিয়েছে, পাকভূমিকে এই টাই খেলতে পাঠানোর জন্য ভারতীয় টেনিস তারকাদের ভিসার আবেদন শুরু করা হয়েছে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপের টাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে টাই খেলার কথা রয়েছে ভারতের।

ডেভিস কাপ: পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য ভিসা প্রস্তুতি শুরু করল ভারত

প্রসঙ্গত এই টাইয়ে ভারতের সেরা টেনিস তারকারা যাবেন কিনা, সেই নিয়ে সন্দেহ রয়েছে। এর আগে পাকিস্তানে খেলতে যেতে না চেয়ে, ভারতীয় টেনিস সংস্থার কাছে খেলোয়াড়রা আবেদন করে। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা আইটিএফ-কে সে কথা জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন বা এআইটিএ। ইসলামাবাদের পরিবর্তে কোনও নিরপেক্ষ স্থানে প্রতিযোগিতা হলে তাঁরা খেলতে রাজি বলে জানিয়েছে ভারতের টেনিস তারকারা।

ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এখনও অবশ্য় চূড়ান্ত এই আবেদন নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি। অন্যদিকে এআইটিএ'র পক্ষ থেকে জানানো হয়েছে, 'আমরা সবাই আইটিএফ-এর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছি। সেই সিদ্ধান্তের পরই আমরা সিদ্ধান্ত নিতে পারব। কিন্তু এখন আমরা ভিসার জন্য আবেদন সেরে রাখলাম।'

উল্লেখ্য ভারতের কাশ্মীর উপতক্যার পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক এখন তলানিতে। এরপর কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে।এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশে দল পাঠাতে অস্বীকার করে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন বা এআইটিএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+