নতুন চ্যাম্পিয়ন পেল ইউএস ওপেন, মহিলাদের সিঙ্গলসে সফল্য পেল পোলিস-কন্যা

নতুন চ্যাম্পিয়ন পেল ইউএস ওপেন, মহিলাদের সিঙ্গলসে সফল্য পেল পোলিস-কন্যা

নতুন মহিলা চ্যাম্পিয়ন পেল ইউএস ওপেন। টিউনিসিয়ার ওনস জেবুয়েরকে পরাজিত করে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যামটি জিতে নিলেন ইগা সুয়াটেক। স্ট্রেট সেটে ফাইনালে টিউনিসিয়ার প্রতিপক্ষকে পরাজিত করেন পোল্যান্ডের মহিলা টেনিস নক্ষত্র।

নতুন চ্যাম্পিয়ন পেল ইউএস ওপেন:

নতুন চ্যাম্পিয়ন পেল ইউএস ওপেন:

টিউনিসিয়ার ওনস জেবুয়েরকে পরাজিত করে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যামটি জিতে নিলেন ইগা সুয়াটেক। স্ট্রেট সেটে ফাইনালে টিউনিসিয়ার প্রতিপক্ষকে পরাজিত করেন পোল্যান্ডের মহিলা টেনিস নক্ষত্র। ১ ঘণ্টা ৫২ মিনিটের ম্যাচে পঞ্চম বাছাই জেবুয়ারকে ৬-২, ৭-৬ (৭-৫) ব্যবধানে পরাজিত করেন বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থাকা মহিলা তারকা। এটি তাঁর কেরিয়ারে প্রথম ইউএস ওপেন জয়। প্রথম সেটে সেই ভাবে লড়াই দিতে না পারলেও দ্বিতীয় সেটে দুর্দান্ত প্রত্যাবর্তম ঘটানোর চেষ্টা করেন ওনস জাবুয়ের দ্বিতীয় সেট টাই-ব্রেকার পর্যন্ত নিয়ে গেলেও শেষ রক্ষা তিনি করতে পারেননি।

বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম সুয়াটেকের:

বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম সুয়াটেকের:

এই সাফল্যের ফলে চলতি বছরে দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন ইগা সুয়াটেক। জুন মাসে ফরাসি ওপেন জেতার পর ২১ বছর বয়সী টেনিস তারকা সাফল্যের ছাপ রাখলেন ইউএস ওপেনে। এই জয়ের ফলে বিগত দশটি ফাইনালসে জিতলেন সুয়াটেক। এই দশটি ফাইনালেএকটিও সেট তিনি হারননি।

ইউএস ওপেন জেতার স্তরে আছি কি না, নিশ্চিত ছিলাম না:

ইউএস ওপেন জেতার স্তরে আছি কি না, নিশ্চিত ছিলাম না:

প্রথম বার ইউএস ওপেন চ্যাম্পিনয় হওয়ার পর তরুণ পোলিস টেনিস নক্ষত্র বলেন, "মরসুমের শুরুতে ভেবেছিলাম ডাব্লিউটিএ ইভেন্টেসে কিছু ভাল ফলাফল করতে পারব। আমি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছিয়েছিলাম। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না যে আমি এখনও সেই স্তরে পৌঁছাতে পেরেছি কিনা যেই স্তরে পৌঁছলে গ্র্যান্ডস্ল্যাম জেতা যায়। বিশেষ করে ইউএস ওপেনে যেখানে সার্ফেস অত্যন্ত দ্রুত। নিশ্চিত ভাবে এই খেতাবের প্রত্যাশা খুব একটা আমার ছিল না। এটা আমার জন্য একটা কনর্ফারমেশনযে স্কাই ইস ইন লিমিট। আমি গর্বিত, কিছুটা অবাক তবে খুশি এটা অর্জন করতে পারায়।"

সুয়াটেকের গ্র্যান্ডস্ল্যাম:

সুয়াটেকের গ্র্যান্ডস্ল্যাম:

পোল্যান্ডে ওয়ারস-এ জন্মানো ইগা সুয়াটেক এখনও পর্যন্ত তিনটি সিঙ্গলস গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। ফরাসি ওপেন তিনি জিতেছেন দু'বার। ২০২০ এবং ২০২২ ফরাসি ওপেনে তিনি চ্যাম্পিয়ন হয়েছে। মূলত মাটির কোর্টে খেলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন সুয়াটেক। এই বার বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেনও জিতলেন তিনি। এর আগে ব্রুনো এরিসে সমার ইয়ুথ অলিম্পিকে সোনা জেতেন ইগা সুয়াটেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+