French Open: একপেশে ম্যাচে গফকে উড়িয়ে রোলাঁ গারো-এ দ্বিতীয় খেতাব জয় ইগা সুয়াটেকের

French Open: একপেশে ম্যাচে গফকে উড়িয়ে রোলাঁ গারো-এ দ্বিতীয় খেতাব জিতে নিলেন ইগা সুয়াটেক

বিজয় রথ ছুটিয়ে চলেছেন ইগা সুয়াটেক। ফরাসি ওপেনে মহিলাদের ফাইনালে কোকো গফকে স্ট্রেট সেটে সারিয়ে দ্বিতীয় বার রোলাঁ গারো-এ খেতাব জিতলেন পোল্যান্ডের ইগা। মহিলা টেনিসে বর্তমানে এক নম্বর স্থান অধিকারিনী শনিবার খেতাবি লড়াইয়ে আমেরিকার তরুণি টেনিস খেলোয়াড়টিকে দাঁড়াতেই দেননি। প্রথম সেটটি ৬-১ ব্যবধানে জিতে নেন ইগা সুয়াটেক। দ্বিতীয় সেটটি তিনি জেতেন ৬-৩ ব্যবধানে।

French Open: একপেশে ম্যাচে গফকে উড়িয়ে রোলাঁ গারো-এ দ্বিতীয় খেতাব জয় ইগা সুয়াটেকের

কোর্ট ফিলিপ- কার্টরেয়রে খেতাব জিততে পোল্যান্ডির তারকার সময় লাগলো মাত্র ১ ঘণ্টা ৮ মিনিট। সোয়াটিকের পেস সামলাতে নাজেহাল হয়ে হয় গফকে। একাধিক বার গফকে ব্রেক করান বর্তমানে বিশ্ব টেনিসের শীর্ষ মহিলা তারকা। এই ম্যাচে জয়ের সঙ্গেই দীর্ঘ অপরাজিত তকমা ধরে রাখলো ইগা। এই নিয়ে ৩৫টি ম্যাচে অপরাজিত থাকলো ইগা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে তিনি স্পর্শ করলেন ভেনাস উইলিয়ামসকে। এই নিয়ে চলতি বছর টানা ছয়টি খেতাব জিতলেন ইগা সুয়াটেক।

French Open: একপেশে ম্যাচে গফকে উড়িয়ে রোলাঁ গারো-এ দ্বিতীয় খেতাব জয় ইগা সুয়াটেকের

এই বারের ফরাসি ওপেনে মাত্র একটি সেট পরাজিত হয়েছে সুয়াটেক। এ দিন কেরিয়ারে তৃতীয় বার গফের মুখোমুখি হয়েছিল ইগা এবং তাঁকে এই ম্যাচে হারানোর ফলে পর পর তিন ম্যাচেই জিতল ইগা। অপর দিকে, এ বারই প্রথম বার গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে পৌঁছান কোকো গফ। তাঁর কাছে সুযোদ ছিল মারিয়া শারাপোভার রেকর্ড স্পর্শ। ২০০৪ সালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন খেতাব জেতেন শারাপোভা এবং একই সঙ্গে কনিষ্ঠতম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির তৈরি করেন। গফ যদি এই ম্যাচ ইগাকে হারাতে পারতেন তা হলে ১৮ বছর পর ফের এই নজির তৈরি করতে পারতেন।

২০২০ সালে প্রথম বার ফরাসি ওপেন জিতেছিলেন ইগা সুয়াটেক। ফের ২০২২ সালে প্যারিসে শুড়কির কোর্ট এবং গ্যালারিতে উপস্থিত অসংখ্য টেনিস প্রেমী তাঁর দুর্দান্ত খেলার সাক্ষী থাকল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+