কখনও হাসপাতালে কখনও কোর্টে ফাইটার সানিয়া ফাইট শেখাচ্ছেন
উইম্বলডনে সানিয়ার মানবিক রূপ,কখনও আহত টেনিস খেলোয়াড়দের দেখতে যাচ্ছেন কখনও আবার প্রস্তুতি নিচ্ছেন প্রাক্তন পার্টনার মার্টিনা হিঙ্গিসের বিরুদ্ধে খেলতে।
বহুরূপে সানিয়া মির্জা। কখনও টেনিস স্টার কখনও আবার প্রকৃত বন্ধু। বেথানি মাটেকের সঙ্গে একসময়ে জুটি বেঁধে সার্কিটে খেলেছেন হায়দরাবাদী টেনিস তারকা। কিন্তু হঠাৎই চোট পেয়ে সার্কিটের বাইরে বেথানি মাটেক।

উইম্বলডনের ঘোর ব্যস্ততার মধ্যেও কিন্তু সানিয়া নিজের মানবিক কর্তব্যের কথা ভোলেননি। বেথানি মাটেকের সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন। পাশাপাশি ফাইটার বেথানি মাটেকের ফাইটিম স্পিরটকেও উসকে দিয়েছেন সানিয়া।

এদিকে উইম্বলডনের শেষ ষোলর বাধা টপকে সানিয়া ও ফ্লিপকেন্স জুটি এই মুহূর্তে কোয়ার্টার ফাইনালে। সেখানেও সানিয়ার প্রতিপক্ষ তাঁরই এক প্রাক্তন পার্টনার মার্টিনা হিঙ্গিস। মির্জা- হিঙ্গিস জুটিতে এক সময়ে সার্কিটে রাজত্ব করেছেন। কিন্তু হিঙ্গিসের ধার কতটা সেটাও ভাল করেই জানেন ভারতীয় টেনিস সুন্দরী। তাই এই পার্টনারকে দেখতে গেলেও হিঙ্গসকে কিন্তু কোর্টে দেখে নেওয়ার চ্যালেঞ্জটাও ছুঁড়ে দিয়েছেন সানিয়া মির্জা।












Click it and Unblock the Notifications