জকোভিচের কাছে উইম্বলডন সেমিফাইনাল হেরে যাওয়া শাপোভালভের ভারতীয় যোগসূত্র কোথায়?
জকোভিচের কাছে উইম্বলডন সেমিফাইনাল হেরে যাওয়া শাপোভালভের ভারতীয় যোগসূত্র কোথায়?
হাড্ডাহাড্ডি লড়াই শেষে নোভাক জকোভিচের বিরুদ্ধে উইম্বলডনের সেমিফাইনাল হেরে গিয়েছেন ডেনিস শাপোভালভ। যাঁর সঙ্গে ভারতের যোগসূত্র দুর্দান্ত। বৃহস্পতিবার সেন্টার কোর্টে বিশ্বের এক নম্বর টেনিস তারকার সঙ্গে মোকাবিলা চলার সময় বিষয়টি আরও বিশেষ করে ফুটে উঠেছে। কানাডার তারকা ও ভারতের সংযোগটা ঠিক কোথায়, তা দেখে নেওয়া যাক।

বোপান্না-শাপোভালভ বন্ধুত্ব
বৃহস্পতিবার অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে নোভাক জকোভিচ ও ডেনিস শাপোভালভের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্নাকে বসে থাকতে দেখা যায়। শুধু বসে থাকা নয়, কানাডার শাপোভালভের প্রতি পয়েন্ট অর্জনে উচ্ছ্বসিত হয়ে উঠে দাঁড়িয়ে রোহনকে হাততালি দিতেও দেখা যায়। আসলে ভারতীয় তারকা ছিলেন কানাডার ২২ বছরের তরকার সাপোর্ট স্টাফদের বসার জায়গা। তা থেকেই স্পষ্ট হয় রোহন বোপান্না ও ডেনিস শাপোভাালভের নিবিড় বন্ধুত্ব।

কোথা থেকে শুরু
ডেনিস শাপোভাবভের সঙ্গে সম্পর্কের রহস্য নিজেই উদঘাটন করেছেন রোহন বোপান্না। যার শুরুটা হয়েছিল ২০১৯ সালে। ইন্ডিয়ান ওয়েলস প্রতিযোগিতার আগে নিজের ডবলস পার্টনার খুঁজছিলেন ভারতীয় টেনিস তারকা। বিশ্বের অন্যান্য ডলবস তারকা জুটিবদ্ধ থাকায় তিনি আর কাউকে না পেয়ে ডেনিস শাপোভালভকে পার্টনার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছন রোহন। এক কথায় সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন ডেনিস। তাঁদের বোঝাপড়া অসাধারণ বলেও জানিয়েছেন বোপান্না।

বোপান্না-শাপোভালভ জুটি
২০১৯ থেকে এখনও পর্যন্ত মোট ১৪টি টেনিস ইভেন্টে অংশ নিয়েছে রোহন বোপান্না ও ডেনিস শাপোভালভ জুটি। চলতি বছরের শুরুতে বার্সেলোনায় হওয়া মুটা ওপেনে শেষবার দুই তারকাকে একসঙ্গে কোর্টে নামতে দেখা গিয়েছিল। ডেনিসের সঙ্গে তাঁর বোঝাপড়া দুর্দান্ত বলে জানিয়েছেন ১৯টি ডবলস খেতাব জেতা ৪১ বছরের ভারতীয় তারকা। বোপান্নার সঙ্গে ডবলস খেলতে পছন্দ করেন শাপোভালভও।

জকোভিচের কাছে হার
বৃহস্পতিবার উইম্বলডনের সেমিফাইনালে নোভাক জকোভিচের মুখোমুখি হয়েছিলেন ২২ বছরের ডেনিস শাপোভালভ। ম্যাচে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হেরে কোর্ট ছাড়তে হয়েছে কানাডার টেনিস তারকাকে। বিশ্বের ১০ নম্বর টেনিস তারকা ২০২০ সালের মার্কিন ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন।












Click it and Unblock the Notifications