বছরের শুরুতেই দেশকে ফাইনালে তুললেন ফেডেরার, জিতেও পারলেন না সেরেনা

বৃহস্পতিবার (3 জানুয়ারি) রজার ফেডেরার গ্রিসের স্টেফানোস সিসিপাসকে স্ট্রেট সেটে পরাজিত করে হপম্যান কাপ ফাইনালে তুললেন সুইজারল্যান্ডকে। 
 

জিতেই নতুন বছরটা শুরু করলেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) গ্রিসের স্টেফানোস সিসিপাসকে স্ট্রেট সেটে পরাজিত করে ফের একবার হপম্যান কাপ ফাইনালে তুললেন সুইজারল্যান্ডকে।

বছরের শুরুতেই ফাইনালে ফেডেরার

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসেছে সুইজারল্যান্ড। পার্থ-এ ফাইনালে যেতে গেলে ডিফেন্ডিং চ্য়াম্পিয়নদের ৩-০ ফলে হারাতে হত গ্রিসকে। কিন্তু প্রথম ম্যাচেই ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪) পয়েন্টে জিতে গ্রিসের সেই স্বপ্নে জল ঢেলে দেন ফেডেরার।

স্ট্রেট সেটে জিতলেও এদিন আরএসি এরিনায়, ফেডেরারকে কিন্তু ভাল চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তরুণ স্টেফানোস। প্রথম সেট টাইব্রেকারে নিয়ে যাওয়ার পর একসময় টাইব্রেক সেটে ৪-১ ফলে এগিয়ে গিয়েছিলেন তিনি। তবে অভিজ্ঞতার জোরেই ম্যাচে ফিরে আসেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। বিশ্বের ১৫ নম্বরের একটি ডাব ফল্টের সুযোগে তিনি সেট পয়েন্ট জিতে নেন। দ্বিতীয় সেটও টাইব্রেকারে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ফেডেরারে সঙ্গে এঁটে উঠতে পারেননি স্টেপানোস।

তবে তাঁর লড়াই ফেডেরারের মন জিতে নিয়েছে। ম্যাচের পর তিনি বলেন, তিনি ও স্টেফানোস দুজনেই খুব ভাল খেলেছেন, যার জন্য ম্যাচে আনপোর্সড এরর খুব কম হয়েছে। ফলে উচ্চমানেক টেনিস হয়েছে। তিনি আরও জানান, স্টেপানোসদের মতো তরুণদের বিরুদ্ধে খেলা তিনি উপভোগ করেনষ তাঁরা এমন কিছু করেন, যা তিনি আগে দেখেননি।

অপর দিকে নিজের সিঙ্গলস ম্যাচে কেটি বোল্টার-এর বিরুদ্ধে ৬-১, ৭-৬ (৭-২) ফলে স্ট্রেট সেটে জেতেন সেরেনা উইলিয়ামসও। কিন্তু তাঁর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেনের কাছে ২-১এ হেরে বিদায় নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+