US Open 2023: সূচনাতেই অঘটন, প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন হোলগের রুনে

যুক্তরাষ্ট্র ওপেনের শুরুতেই অঘট‌ন। প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন হোলগের রুনে। টুর্নামেন্টের চতুর্থ বাছাই রুনে প্রথম ম্যাচেই হারলেন স্পেনের রবার্তো কার্বালেসের কাচে। ম্যাচের ফল ৩-৬, ৬-৪, ৩-৬, ২-৬। ধারে ভারে অনেকটাই পিছিয়ে থেকে রুনের বিরুদ্ধে খেলতে নেরমেছিলেন কার্বালেস। কিন্তু কোর্টে শক্তিশালী প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ হলেন রুনের স্প্যানিশ প্রতিপক্ষ।

৫ নম্বর কোর্টে প্রথম থেকেই কার্বালেস বুঝিয়ে দিচ্ছিলেন টুর্নামেন্টের চতুর্থ বাছাইয়ের জন্য এই ম্যাচ অত্যন্ত শক্ত হতে চলেছে। ২ ঘণ্টা ৪৭ মিনিট ধরে এই ম্যাচ চলে। প্রথম সেটেই কার্বালেস জিতে নিলেন ৬-৩ ফলে। কিন্তু দ্বিতীয় সেটের লড়াইয়ে দুরন্ত ভাবে ম্যাচে ফিরলেন রুনে। ৬-৪ ফলে জিতে সমতা ফেরালেন। কিন্তু এর পরের দুটি সেটে রুনেকে কার্যত উড়িয়ে দেন কার্বালেস।

রুনে

তৃতীয় সেটটি ৬-৩ এবং চতুর্থ সেটটি ৬-২ ফলে জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন স্প্যানিশ তরুণ। বিগত কয়েক মাস ধরেই একেবারেই ভালো ফর্মে দেখা যাচ্ছে না রুনেকে। উইম্বলড‌নের কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারতে হয়েছিল। এমনকি এর মাঝে কয়েকটি ট্যুরেও জয়ের মুখ দেখেননি রুনে। এবার ইউ এস ওপেনের শুরুতেই ধাক্কা। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল হোলগের রুনেকে।

ম্যাচ শেষে নিজের খেলার প্রতি হতাশা প্রকাশ করেছেন রুনে। তিনি বলেছেন, 'আমি একেবারেই এই ফলাফলে খুশি নই, এমনকি নিজের টে‌নিসেও।' একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন এই হতাশা কাটিয়ে উঠার জন্য তাঁকে আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে।

রুনে

একইসঙ্গে রুনে বলেন, 'আপনারা জানেন, টরন্টো এবং সিনসির টুর্নামেন্টের পরে আমি একটি ধাক্কা খেয়েছিলাম, যেখানে আমাকে অবসর নিতে হয়েছিল। আমি সেরাটা দিতে প্রস্তুতি ছিলাম না। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল কঠোর পরিশ্রম করা।'


অন্যদিকে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দাপট দেখালেন মহিলাদের শীর্ষ বাছাই ইগা সিয়নটেকের। সোমবার প্রথম রাউন্ডে সুইডেনের রেবেকা পিটারসনকে ৬-০, ৬-১ হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন তিনি।প্রথম রাউন্ডে জিততে মোটেই কষ্ট করতে হয়নি সিয়নটেককে।

প্রথম সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি তিনি। ইগা বলেছেন, 'খেলতে আসার আগে কোচ বলেছিলেন ম্যাচটা তাড়াতাড়ি শেষ করতে। সেটাই করেছি।' একইসঙ্গে তিনি উল্লেখ করেন, 'সবে প্রথম ম্যাচ। এখনও অনেক বাকি। এখানে গত এক সপ্তাহ ভাল অনুশীলন করেছি। আজও ছন্দে ছিলাম।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+