জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকারের আড়াই বছরের কারাদণ্ড
জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকারকে শেষ অবধি কারাবাসের নির্দেশ দিল লন্ডনের আদালত। সম্পত্তি লুকিয়ে রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে বরিসের বিরুদ্ধে। বরিস দেউলিয়া ঘোষণা হওয়ার পর জানা গিয়েছে যে এই সম্পত্তি লুকানো ছিল। এই মাসের শুরুতে ব্রিটেনের আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছিলেন বরিস। প্রমাণিত হয় যে বরিস বেকার ২০১৭ সালে দেউলিয়া ঘোষিত হওয়ার পরে প্রাক্তন স্ত্রী বারবারা ও অপর স্ত্রী শার্লিকে টাকা ট্রান্সফার করেছেন।

বিচারক বরিস বেকারকে রায় শোনানোর সময় বলেন যে, আপনি নিজের দোষ স্বীকার করেননি এবং অনুতপ্তও নন। পরে বিচারক বরিস বেকারকে আড়াই বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী বরিস বেকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, নিজের সম্পত্তি থাকা সত্ত্বেও নিজেকে দেউলিয়া ঘোষণা করেন বরিস। তার আগে কয়েক লক্ষ পাউন্ড ঋণ নিয়েছিলেন বরিস। পরে জানা যায়, গোপনে নিজের স্ত্রীর অ্যাকাউন্টে পাউন্ড পাঠিয়েছেন বরিস।
বরিস বেকার মাত্র ১৭ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন। তিনি তিনটি উইম্বলডন, দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন। বরিস তাঁর সময়ে পুরুষদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানাধিকারী ছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications