ফরাসি ওপেনের কোর্য়াটার ফাইনালে শারাপোভাকে গো-হারা হারালেন মুগুরুসা
মারিয়া শারাপোভাকে নাস্তানাবুদ করে স্ট্রেট সেটে হারিয়ে মাত্র ৭০ মিনিটের মাথায় জয় ছিনিয়ে নিলেন মুগুরুসা।
ফের একবার ফরাসি ওপেন জেতার লক্ষ্যে আর এক পা এগিয়ে গেলেন স্পেনিয়ার্ড গারবিন মুগুরুসা। এদিন মেয়েদের কোয়ার্টার ফাইনালে রাশিয়ার মারিয়া শারাপোভাকে নাস্তানাবুদ করে স্ট্রেট সেটে হারিয়ে মাত্র ৭০ মিনিটের মাথায় জয় ছিনিয়ে নিলেন মুগুরুসা।

বিশ্ব টেনিস ক্রমতালিকায় তিন নম্বরে থাকা মুগুরুসা এদিন মাশাকে ৬-২, ৬-১ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন। একপেশে ম্যাচে দুবারের রোলাঁ গারোঁ বিজয়ী শারাপোভা কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
২৪ বছর বয়সী মুগুরুসা ২০১৭ সালে উইম্বলডন ও ২০১৬ সালে ফরাসি ওপেন জিতেছেন। দুবারই ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে জয় পেয়েছেন মুগুরুসা। ২০১৬ সালের ম্যাচে সেরেনাকে ৭-৫, ৬-৪ ব্যবধানে হারানো পরে উইম্বলডনে ৭-৫, ৬-০ ব্যবধানে জেতেন মুগুরুসা।
কনকিনা মার্তিনেস ১৯৯৪ সালে গ্র্যান্ড স্লাম জেতেন। তারপরে দ্বিতীয় স্প্যানিশ মহিলা হিসাবে গ্র্যান্ড স্লাম ঘরে তুলেছেন মুগুরুসা। ২০১৫ সালেও উইম্বলডন সেমিফাইনালে উঠেছিলেন মুগুরুসা, তবে সেবার সেরেনা উইলিয়ামসের কাছেই হেরে যান।












Click it and Unblock the Notifications