Iga Swiatek: ফরাসি ওপেন খেতাব জিতলেন ইগা, মুচোভার লড়াই থামিয়ে একাধিক নজির

Iga Swiatek Defends French Open Title: ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন বিশ্বের ১ নম্বর তারকা ইগা সিয়নটেক (Iga Swiatek)। তিনি হারালেন অবাছাই ক্যারোলিনা মুচোভা (Karolina Muchova)-কে।

এই নিয়ে তৃতীয়বার ফরাসি ওপেন খেতাব জিতলেন সিয়নটেক। ২০২০, ২০২২ সালের পর ফের এবার। ২ ঘণ্টা ৪৬ মিনিটের শেষে খেলার ফল দাঁড়ায় ৬-২, ৫-৭, ৬-৪। এই খেতাব জয়ের সঙ্গে সঙ্গেই একাধিক নজিরও গড়ে ফেললেন সিয়নটেক।

ইগা সিয়নটেক

মনিকা সেলেস (Monica Seles) ফরাসি ওপেন খেতাব জিতেছিলেন ১৯৯০, ১৯৯১ ও ১৯৯২ সালে। সর্বকনিষ্ঠ হিসেবে পরপর তিনবার ফরাসি ওপেন খেতাব জয়ের নিরিখে সেলেসের সেই কীর্তি স্পর্শ করলেন সিয়নটেক। ওপেন এরায় কেরিয়ারের প্রথম চারটি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের তিনটিই ফরাসি ওপেনে, এমন কীর্তি এর আগে গড়েন সেলেস ও নাওমি ওসাকা।

ক্যারোলিনা মুচোভা

মুচোভা এদিন ভালোই লড়াই চালান। দ্বিতীয় সেটটি জিতেও নেন। যদিও সিয়নটেকের স্বপ্নের দৌড় থামাতে পারেননি। বেলজিয়ামের জাস্টিন এনা আর্দেন (Justine Henin) ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে ফরাসি ওপেনে মহিলা সিঙ্গলস খেতাব জিতেছিলেন। তারপর সিয়নটেকই প্রথম যিনি পরপর তিনবার এই খেতাব দখলে নিলেন।

পোল্যান্ডের টেনিস তারকা ২২ বছরের সিয়নটেক সর্বকনিষ্ঠ হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। এর আগে সেরেনা উইলিয়ামসের দখলে ছিল সেই রেকর্ড। সেরেনা ১৯৯৯ সালে ইউএস ওপেন, ২০০২ সাসে ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন খেতাব জিতেছিলেন। সিয়নটেক তিনবার ফরাসি ওপেন ও গত বছর ইউএস ওপেন খেতাব জিতেছেন।

নোভাক জকোভিচ

কাল নজর থাকবে পুরুষদের ফাইনালের দিকে। তৃতীয় বাছাই নোভাক জকোভিচ মুখোমুখি হবেন ক্যাসপার রুডের। চতুর্থ বাছাই রুড ফাইনালে উঠেছেন ২২তম বাছাই আলেকজান্ডার জেরেভকে হারিয়ে। জকোভিচ নামবেন রেকর্ড সংখ্যক ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+