French Open: আলকারাজের ফরাসি বিপ্লব, জেরেভকে উড়িয়ে খেতাব জিতলেন নাদালের শিষ্য
রবিবার খেলাধুলার জন্য সুপার সানডে। একদিকে টি২০ বিশ্বকাপে নিউইয়র্কে ভারত পাকিস্তানের মধ্যে মেগা ম্যাচ। অন্যদিকে টেনিসে ফ্রেঞ্চ ওপেনের ফাইনােলে মুখোমুখি কার্লোস আলকারাজ এবং আলেকজান্ডার জেরেভ। ফাইনাল ম্যাচ বোধহয় একেই বলে। রুদ্ধশ্বাস বললেও ভুল বলা হবে। পেণ্ডুলামের মতোই দুলল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত লাল সুড়কির কোর্টে শেষ হাসি হাসলেন আলকারাজ।ম্যাচের ফল ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২।
প্রথম সেটে ৬-৩ ফলে জিতে জেরেভকে চাপের ফেলে দিলেন। কিন্তু পরের সেটেই ম্যাচে ফিরলেন জেরেভ। এবার ৬-২ ফলেই উড়িয়ে দিলেন স্প্যানিশ তরুণ তুর্কি আলকারাজকে। তৃতীয় সেট হল আরও টান টান। শেষ পর্যন্ত ৭-৫ ফলে জিতে, ২-১ ফলে এগিয়ে গেলে জেরেভ। বিশ্ব টেনিসে আলকারাজ রাফায়েল নাদালের শিষ্যও বলেই পরিচিত। তিনি যে ছেড়ে দেওয়ার পাত্র নন সেটা আগেই প্রমাণ করেছেন। চতুর্থ সেটে খেলায় ফিরলেন।

চতুর্থ সেট ছিল আলকারাজের কাছে ডু অর ডাই। কিন্তু এই সেটেই নিজের সেরাটা উজাড় করে দিলেন স্প্যানিশ তারকা। যেন দাঁড়াতেই দিলেন না প্রতিপক্ষকে। ৬-১ ফলে সেট জিতে ম্যাচে ফিরলেন। চার সেট শেষে স্কোর তখন ২-২।
২-২ অবস্থায় শুরু হয় পঞ্চম সেট। আগের সেটের আগ্রাসন বজায় রেখে জেরেভের বিরুদ্ধে শুরু করার পরিকল্পনা ছিল আলকারাজের। কিন্তু জেরেভ ও যে কঠিন প্রতিপক্ষ। তাই প্রথম প্রথম গেম জিতলেন। কিন্তু পরের গেমেই ১-১ করে ফেললেন স্প্যানিশ টেনিস তারকা। পঞ্চম সেটেও হতে থাকল টান টান লড়াই। শেষ পর্যন্ত ৬-২ ফলে জিতলেন আলকারাজ।
পিছিয়ে পড়েও চতুর্থ ও পঞ্চম সেট জিতে খেলা নিজের দিকে খেলাটা ঘোরালেন। তারুণ্যের জোস বোধহয় একেই বলে। ৪ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসেন রাফায়েল নাদালের শিষ্য। অন্য দিকে পঞ্চম সেটে খেলা যত গড়াচ্ছিল তত ক্লান্ত দেখাচ্ছিল জ়েরেভকে। তাঁর সার্ভিস দু'বার ভাঙেন আলকারাজ। দেখে বোঝা যাচ্ছিল, হার মেনে নিচ্ছেন জ়েরেভ। শেষ পর্যন্ত হার মানলেন। লাল সুরকিতে নতুন ইতিহাস লিখলেন স্পেনের নতুন টেনিস সম্রাট।
২১ বছরের আলকারাজ ২০২২ সালে ইউএস ওপেন জিতেছিলেন, গতবছর উইম্বলডনের খেতাবও জেতেন স্পেনের এই প্রতিভাবান টেনিস তারকা।কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ক্লে কোর্ট, গ্রাস কোর্ট এবং হার্ড কোর্টে গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলার নজির গড়লেন আলকারাজ। ফরাসি ওপেনের সেমি ফাইনালে ইতালির প্রতিপক্ষ জ্যানিক সিনারকে পাঁচ সেটের লড়াইয়ে হারানোর সঙ্গে সঙ্গেই, এই নজির গড়েন ২১ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।












Click it and Unblock the Notifications