ফরাসি ওপেন শুরু ২৮ মে, বাড়ল প্রাইজ মানি! কতটা? জেনে নিন বিস্তারিত

প্যারিসে এবার ফরাসি ওপেন শুরু হচ্ছে ২৮ মে থেকে। চলবে ১১ জুন অবধি। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন আজ জানিয়েছে, এবারের ফরাসি ওপেনে প্রাইজ মানির পরিমাণ বৃদ্ধির কথা। সামগ্রিকভাবে ১২.৩ শতাংশ বৃদ্ধি হচ্ছে।

এবারের ফরাসি ওপেনে মোট প্রাইজ মানির পরিমাণ থাকছে ৪৯.৬ মিলিয়ন ইউরো। গত বছরের প্রতিযোগিতায় যা ছিল ৪৩.৮ মিলিয়ন ইউরো।

ইগা সিয়নটেক

পুরুষ ও মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়নরা পাবেন ২.৩ মিলিয়ন ইউরো করে। গত বছর এই প্রাইজ মানি ছিল ২.১ মিলিয়ন ইউরো। করোনা পরিস্থিতিতে প্লেয়াররা খুবই ক্ষতির মুখে পড়েছিলেন। যার জন্য ২০২২ সালে টুর্নামেন্টও কমে যায়। সে কথা মাথায় রেখেই পরিকল্পনামাফিক ফরাসি ওপেনে প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্ত বলে আয়োজকরা জানিয়েছেন।

ফরাসি ওপেন

প্লেয়ারদের অসাধারণ পারফরম্যান্স, টেনিসকে জনপ্রিয় করতে তাঁদের অবদানেরই এটি স্বীকৃতি বলে উল্লেখ করা হচ্ছে। যোগ্যতা অর্জন পর্বের প্রাইজ মানি বৃদ্ধির পরিমাণ ১১.৮ শতাংশ। ফরাসি ওপেন খেলতে যাতে অনেক প্লেয়ার সুযোগ পান তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এই পর্বের খেলা থেকেই উঠে এসে তারকা হয়েছেন অনেক প্রতিভাবান প্লেয়ার।

রাফায়েল নাদাল

মূলপর্ব শুরুর আগে যোগ্যতা অর্জনকারী পর্বের অনেকগুলি ম্যাচ হয়। ক্রমতালিকায় নীচের দিকে থাকা প্লেয়াররা এই পর্বে খেলার সুযোগ পান। হুইলচেয়ার ও কোয়াড বিভাগের প্রতিযোগীদের প্রাইজ মানিও ৪০ শতাংশ অবধি বাড়ানো হয়েছে। ফরাসি ওপেনকে আকর্ষণীয় করতে যে প্লেয়াররা অবদান রেখে চলেছেন, তাঁদের সাপোর্ট করার কথা জানিয়েছেন এফটিটি সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+