French Open 2023: কীভাবে করবে উন্নতি? ইতিহাস গড়ে তরুণ প্রজন্মকে বার্তা দিলেন জকোভিচ
সাফল্যের মতোই বিতর্কও জকোভিচের নিত্যসঙ্গী। করোনা পরবর্তী সময়ে বিতর্কের মাত্রা আরও বৃদ্ধি পায়। কোভিড টিকা না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ায় গিয়েও দেশে ফিরতে হয়েছিল। একই কারণে ইউএস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু তার পরেও নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন সার্বিয়ান টেনিস তারকা।
রবিবার লাল সুড়কির কোর্টে বিতর্কের অন্ধকার পেরিয়ে আবারও সাফল্যের আলোয় ফিরলেন জোকার। ২০২৩ ফরাসী ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি জিতলেন নোভাক জোকোভিচ। খেলার ফল ৭-৬, ৬-৩, ৭-৫।

Special moment with the ball kids 🧡 #RolandGarros @DjokerNole pic.twitter.com/RzqEsHNdKs
— Roland-Garros (@rolandgarros) June 11, 2023
এই জয়ের ফলে নিজের কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকার। টপকে গেলেন রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জযের রেকর্ডকে। শুধু ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতাই নয়, জোকোভিচ আরও কিছু নজির গড়লেন। সবচেয়ে বেশি ৩৬ বছর ২০ দিন বয়সে লাল সুড়কির কোর্টে ট্রফি জিতলেন জোকোভিচ।
It's your moment, Novak 🏆#RolandGarros | @DjokerNole pic.twitter.com/DgJcDcocMs
— Roland-Garros (@rolandgarros) June 11, 2023
এই জয় যে সহজে আসেনি, খেতাব জিতে তা উজিল্লেখ করলেন জকোভিচ। তাঁর কথায়, 'প্যারিসে এসে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জেতা আমার কাছে কোনও কাকতালীয় ঘটনা নয়। এই ট্রফিটা আমার কাছে জেতা সবচেয়ে কঠিন ছিল। তাই এখন আমার আবেগ আর নিয়ন্ত্রণে থাকছে না।'
🧡#RolandGarros pic.twitter.com/k2OpLzblL7
— Roland-Garros (@rolandgarros) June 11, 2023
২০টি গ্র্যান্ড স্লামের মালিক ফেডেরার ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন। নাদালের ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ড স্লাম। দুই কিংবদন্তির পর টেনিস বিশ্বের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠলেন জকোভিচ। তৃতীয়বার ফরাসি ওপেনের রাজা হয়ে।২৩টি গ্র্যান্ড স্লাম জিতে বুঝিয়ে দিলেন, কোনও চোট, নিয়মের গেরোয় তাঁকে আটকে রাখা সম্ভব নয়। জকোভিচ চলবেন নিজের নিয়মে, নিজের গড়া ভাগ্যে। চলার পথেই তৈরি করবেন ইতিহাস। টেনিসকে আরও সম্বৃদ্ধ করতেই তাঁর আবির্ভাব।

ফরাসি ওপেনের ফাইনালের গ্যালারিও ছিল তারকা খচিত। একঝাঁক ফুটবল নক্ষত্র উপস্থিত ছিলেন জকোভিচের খেলা দেখতে। কিলিয়ান এমবাপে, অলিভার জিরু, জালাটন ইব্রাহিমোভিচরা যেমন ছিলেন। তেমন ছিলেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। খেলা দেখতে এসেছিলেন অভিনেতা হিউ গ্রান্টও।












Click it and Unblock the Notifications