বিলাসবহুল অট্টালিকার দামের মতোই হট ফটোশুটে চমক সন্তানসম্ভবা ওজনিয়াকির

বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। ২০১৭ সালে বাগদানের পর ২০১৯ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রাক্তন এনবিএ তারকা ডেভিড লি-র সঙ্গে। চলতি মাসেই তাঁদের কোলে আসতে চলেছে ফুটফুটে কন্যাসন্তান।

হট ফটোশুটে চমক সন্তানসম্ভবা ওজনিয়াকির

তার আগে নানাভাবে চমক দিচ্ছেন ওজনিয়াকি। ফ্লোরিডায় অবিশ্বাস্য দামে বিলাসবহুল অট্টালিকা কিনেছেন। সন্তানসম্ভবা ওজনিয়াকি জীবনকে উপভোগ করছেন কখনও গল্ফ বা টেনিস খেলে, কখনও বা চলছে বেবি ফটোশুট। হট ফটোশুটের সেই সব ছবি রীতিমতো ভাইরালও হয়েছে।

এরই মধ্যে জানা গিয়েছে, কন্যাসন্তানের জন্মের আগেই এই ক্রীড়া দম্পতি বিলাসবহুল অট্টালিকা কিনেছেন ফ্লোরিডার ফিশার আইল্যান্ডে। বিখ্যাত মার্কিনীদের অনেকেরই প্রাসাদ রয়েছে এখানে। সেই তালিকায় যোগ হলেন লি-ওজনিয়াকি। তাঁরা যে পেন্টহাউসটি কিনেছেন তার দাম ২৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ১৭৪ কোটি টাকা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ফিশার আইল্যান্ডে যেতে হলে মিয়ামি থেকে ফেরি কিংবা ব্যক্তিগত ইয়ট নিয়ে যাওয়া যায়। বাহামা দ্বীপপুঞ্জ থেকে আনা বালি দিয়ে সেখানে প্রাইভেট বিচ তৈরি করা হয়েছে। রয়েছে ১৭টি কমিউনিটি টেনিস কোর্টও। আগে থেকেই সেখানে বাড়ি রয়েছে টিভি শো হস্ট অপরাহ উইনফ্রে, হলিউড তারকা জুলিয়া রবার্টস, এমনকী আন্দ্রে আগাসির। লি-ওজনিয়াকি আগে যে অট্টালিকাটি ১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২৬ কোটি টাকায় কিনেছিলেন সেটি ২১ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৫২ কোটি টাকায় বিক্রি করেছেন। এবার কিনলেন তাঁর চেয়েও দামি প্রাসাদোপম অট্টালিকা। কন্যাসন্তানের জন্মের ঠিক আগেই।

২০২৫ বর্গফুটের সেই অট্টালিকায় রয়েছে চারটি বেডরুম, চারটি বড় ও একটি ছোট বাথরুম, নিজস্ব ল্যাপ পুল, ল্যান্ডস্কেপ টেরাস, আউটডোর কিচেন এবং অবশ্যই ওয়াটারফ্রন্ট ভিউ। ইতিমধ্যেই ওজনিয়াকির পুলে দাঁড়ানো ছবি ভাইরাল হয়েছে।

আর বেবি ফটোশুট ক্যাপশনে যেসব ছবি তিনি পোস্ট করে তা দেখে ব্রিটিশ টেনিস খেলোয়াড় হিদার ওয়াটসন লিখেছেন, হট মামা! রাশিয়ান টেনিস তারকা এলেনা ভেসনিনা লিখেছেন বিউটিফুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+