নতুন সঙ্গীকে নিয়ে মত্ত রজার ফেডেরার, সোশ্যাল মিডিয়ায় ফেডেক্সের সেই ছবি ভাইরাল

রজার ফেডেরার ফের শিরোনামে, তবে এবার একটু ভিন্ন কারণে। টেনিসের কোর্টের বাইরে
এবার সোশ্যাল মিডিয়াতেও স্বচ্ছন্দ ফেডেক্স।

এই মুহূর্তে কার সঙ্গে ডেট করছেন রজার ফেডেরার। কী চোখ কপালে উঠে গেল। টেনিসের এই তারকাকে তো কোনও দিন সেরকম গসিপ শোনেননি। তবে শুনুন ইদানিং ডেট করছেন রজার ফেডেরার।

নতুন সঙ্গীকে নিয়ে মত্ত রজার ফেডেরার, সোশ্যাল মিডিয়ায় ফেডেক্সের সেই ছবি ভাইরাল

আর লুকিয়ে নয়, প্রকাশ্যেই প্রেম চালাচ্ছেন তিনি। তাঁর পার্টনার আর কেউ নয়, নিজের অষ্টম উইম্বলডন ট্রফিকে নিয়েই এখন সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। কখনও নিজের বাগানের বেঞ্চে তাঁকে নিয়ে বসছেন। যেখানে লেখা আছে আমাদের প্রেম টেনিস। অর্থাৎ তাঁর উইম্বলডন ট্রফির রেপ্লিকার প্রেম টেনিস।

"tennis is our 💚" pic.twitter.com/DnAwWOSqsX
— Roger Federer (@rogerfederer) July 30, 2017

আবার কখনও তাঁকে সকালে ওঠা সূর্যের সঙ্গে তুলনা করছেন ফেডেক্স।

🏆🌞 pic.twitter.com/rEkTwlySB9
— Roger Federer (@rogerfederer) July 30, 2017

এককথায় এখনও নিজের অষ্টম উইম্বলডন নিয়ে মজে রয়েছেন রজার ফেডেরার। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন ফেডক্স। তবুও নিজের মনের এই আনন্দ ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ৩৫ বছরের রজার ফেডেরারের এটি ১৯ তম গ্র্যান্ডস্ল্যাম। শারীর বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বটেনিসে এখনও দাপিয়ে রাজত্ব করছেন ফেডেরার। উইম্বলডনের সেন্টার কোর্টে অষ্টমবার ট্রফি নিয়ে ভিক্টরি ল্যাপ দেওয়ার পর কেটে গেছে পাক্কা দুটো সপ্তাহ। ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে ফাইনালে হারিয়ে জেতা ট্রফিটির ফেডেরার একটি নামও দিয়েছেন। ‌ '‌আর্থার'‌!‌ টুইটারে পোস্ট করা ছবিটায় দেখা যাচ্ছে, নিজের বাড়ির ডিনার টেবিলে পরম যত্নে উইম্বলডনের রেপ্লিকা ট্রফিটিকে রেখেছেন। সঙ্গে লিখেছেন, '‌ডিনার টেবিলে আর্থারকে রেখে দারুণ লাগছে!‌'‌

Nice having Arthur 🏆at the dinner table pic.twitter.com/WmQuvhpBeb
— Roger Federer (@rogerfederer) July 29, 2017

ফেডেরারের এই অভিনব টুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ফ্যানদের কৌতুহল চরমে ওঠে। অনেকেই প্রশ্ন করেছেন ফেডেরার এই ট্রফিটির নাম হঠাৎ '‌আর্থার'‌ রাখতে গেলেন কেন?‌ যার জবাবে কিছুক্ষণ পর সুইস তারকা আরও একটি পোস্ট করেন।

He's named after Arthur Gore, who won @wimbledon in (19)0(8)!
— Roger Federer (@rogerfederer) July 29, 2017

যেখানে তিনি লেখেন, '‌আর্থার গোরের নামে ট্রফির নাম রেখেছি। যিনি উইম্বলডন জিতেছিলেন (‌‌১৯) ‌‌০ (‌‌৮)‌‌ সালে!‌'‌ বোঝা গেল?‌ উইম্বলডনে এবার জেতা অষ্টম ট্রফিটি তো ফেডেরারের কেরিয়ারের ১৯ তম মেজর। আর্থার গোরের উইম্বলডন কীর্তির সঙ্গেও '‌১৯'‌ ও '‌৮'‌ সংখ্যাদুটি জড়িত। টেনিসের সর্বকালের অন্যতম সেরা মহানায়ক যে এমন তুখোড় '‌রসিক'‌ সত্যিই জানা ছিল না!‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+