সেমিতে হতে পারে ফেডেরার -নাদাল, জমে উঠছে ইউএস ওপেন
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। প্রি-কোয়ার্টারে ফিলিপ কোলশ্রাইবারকে হারিয়ে শেষ আটের টিকিট পেয়ে গেলেন ফেডেক্স। অন্যদিকে বেলজিয়ান প্রতিপক্ষকে হারিয়ে শেষ ষোলর বাধা টপকালেন রাফায়েল নাদাল।

মঙ্গলবার ইউএস ওপেনের শেষ ষোলর ম্যাচে জার্মান প্রতিপক্ষ ফিলিপ কোলশ্রাইবারকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন রজার ফেডেরার। ম্যাচের ফল ৬-৪, ৬-২, ৭-৫। এদিন আক্রমণাত্মক মেজাজের ফেডেক্সের সামনে প্রতিপক্ষ কার্যত খড়কুটোর মত উড়ে যান। কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরারে সামনে হুয়ান মার্টিন ডেল পর্তো । চোট কাটিয়ে সার্কিটে ফেরা ডেল পর্তো ২০০৯ সালের ফাইনালে ফেডেরারকে হারিয়ে গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন। তাই কোয়ার্টার ফাইনালের লড়াই ঘিরে আকর্ষণ বাড়ছে।
অন্যদিকে ২০১০ ও ২০১৩-র চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল হারালেন ইউক্রেনিয়ান প্রতিপক্ষ আলেকজেন্ডার ডলগোপোলভকে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই রাফা এদিন সহজ জয় পান। খেলার ফল ৬-২, ৬-৪, ৬-১। শেষ আটের লড়াইতে নাদালের প্রতিপক্ষ আন্দ্রে রুবেলেভ। এদিনের ম্যাচের জয়ের ফলে ইউএস ওপেনে ৫০তম ম্যাচ জিতলেন স্প্যানিয়ার্ড।
ফেডেরার ও নাদাল যদি নিজেদের কোয়ার্টার ফাইনালের লড়াই জিততে পারেন, তাহলে সেমিফাইনালে হবে বহু চর্চিত সুইস মাস্টার বনাম স্প্যানিয়ার্ডের দ্বৈরথ।












Click it and Unblock the Notifications