সিনসিন্নাটিতে এগোলেন ফেডেরার-জকোভিচ, চোটে ছিটকে গেলেন সেরেনা
আমেরিকার সিনসিন্নাটি ওপেনের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেলেন রজার ফেডেরার ও নোভাক জকোভিচ। অন্যদিকে পিঠে চোটের কারণে প্রতিযোগিতা থেকেই ছিটকে সেরেনা উইলিয়ামস।
আমেরিকার সিনসিন্নাটি ওপেনের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেলেন রজার ফেডেরার ও নোভাক জকোভিচ। অন্যদিকে পিঠে চোটের কারণে প্রতিযোগিতা থেকেই ছিটকে সেরেনা উইলিয়ামস।

ফেডেরার জয়
বিশ্বের তিন নম্বর টেনিস তারকা রজার ফেডেরারকে বিশেষ বেগ দিতে পারেননি আর্জান্টিনার জুয়ান ইগনাসিও লোনডেরো। ৬-৩, ৬-৪ গেমে ম্যাচ জেতেন সুইশ তারকা।

জকোভিচের জয়
রজার ফেডেরারকে হারিয়ে উইম্বলডন জিতে ওঠা বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচও সহজ জয় পেয়েছেন। ৭-৫, ৬-১ গেমে যুক্তরাষ্ট্রের সাম কুয়েরেকে হারিয়েছেন সার্বিয়ান তারকা।

সেরেনার চোট
রজার্স কাপের ফাইনাল খেলতে খেলতেই পিঠে চোট পান সেরেনা উইলিয়ামস। ম্যাচ থেকে অব্যাহতি নেন তিনি। ট্রফি জেতেন সেরেনার প্রতিপক্ষ। সেই চোটের জন্য সিনসিন্নাটি ওপেনেও খেলতে পারলেন মার্কিন লেজেন্ড।

Click it and Unblock the Notifications