মেজাজ হারিয়েও ফরাসি ওপেনে মসৃণ জয় রজারের, তৃতীয় রাউন্ডে জকোভিচ
মেজাজ হারালেন রজার ফেডেরার। তা সত্ত্বেও ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেডেরার। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ সহজ জয় পেলেন শীর্ষবাছাই নোভাক জকোভিচও।

ইউএস ওপেনের প্রাক্তন চ্যাম্পিয়ন মারিন চিলিচ এদিন তীব্র চ্যালেঞ্জের মুখে ফেলেন ফরাসি ওপেনের এবারের অষ্টম বাছাই রজার ফেডেরারকে। দ্বিতীয় সেট বাদে অবশ্য ফেডেরার নিজের ছন্দেই ছিলেন। প্রথম সেটে ৬-২ ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেট একই ব্যবধানে হেরে যান। তৃতীয় সেট ফেডেরার তীব্র লড়াইয়ের পর জিতে নেন ৭-৫(৪) ব্যবধানে। ২ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে নির্ণায়ক চতুর্থ সেট ৬-২ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান ফেডেক্স। তবে দ্বিতীয় সেট চলাকালীন চেয়ার আম্পায়ারের সঙ্গে তাঁকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। মন্থর খেলার জন্য পঞ্চম গেমে ফেডেরারকে সতর্ক করেছিলেন চেয়ার আম্পায়ার। চিলিচ তখন এগিয়ে ৩-১ ব্যবধানে। তখনই ফেডেরার মেজাজ হারিয়ে চেয়ার আম্পায়ারকে বলেন, সতর্ক করার আগে তাঁর সঙ্গে কথা বলা উচিত ছিল।
Fed the Fighter 👏
— Roland-Garros (@rolandgarros) June 3, 2021
For a 16th time in Paris, @rogerfederer is safely through to the third round overcoming Cilic 6-3, 2-6, 7-6(4), 6-2. #RolandGarros pic.twitter.com/7F4cjVCsps
চিলিচের কাছে এরপর ফেডেরার জানতে চান তিনি মন্থর খেলছেন কিনা। চিলিচ হ্যাঁ বলতেই রুষ্ট হন ফেডেরার। এই সেট হারের পরও তাঁকে চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায়। চিলিচও যে সব ঠিক করছেন না তাও বলতে থাকেন ফেডেরার। অবশ্য শেষ হাসি হাসেন তিনিই। তৃতীয় রাউন্ডে তাঁর সামনে অবাছাই জার্মান ডমিনিক কোয়েপার।

শীর্ষবাছাই নোভাক জকোভিচ অবশ্য তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সহজ জয় পেয়েই। উরুগুয়ের পাবলো কুইভাসকে তিনি হারালেন ৬-৩, ৬-২, ৬-৪ সেটে। তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ লিথুয়ানিয়ার রিকার্দাস বেরাঙ্কিস।
No sweat 😎@DjokerNole closes out his 350th Grand Slam match with an ace, cruising past Cuevas 6-3, 6-2, 6-4. A 3R meeting with Berankis awaits. #RolandGarros pic.twitter.com/eQK1qH9CF5
— Roland-Garros (@rolandgarros) June 3, 2021












Click it and Unblock the Notifications