টেনিস দুনিয়া বঞ্চিত, দৌড় শেষ ফেডেরারের, সেমিতে উঠলেন নাদাল

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালেই অভিযান শেষ রজার ফেডেরারের সেমিতে পৌঁছলেন রাফায়েল নাদাল

স্বপ্নের সেমিফাইনাল দেখা থেকে বঞ্চিত হলেন টেনিসপ্রেমীরা। কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ হয়ে গেল রজার ফেডেরারের। অন্যদিকে সহজেই সেমিফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল।

টেনিস দুনিয়া বঞ্চিত, দৌড় শেষ ফেডেরারের, সেমিতে উঠলেন নাদাল

এর আগে ২০০৯ সালের ইউএস ওপেন ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন দেল পর্তো। এদিন ২০১৭ -র কোয়ার্টার ফাইনালে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হল। সুইস মাস্টারকে হারিয়ে সেমির টিকিট বুক করে নিলেন আর্জেন্তাইন টেনিস তারকা।

Side by Side:

⬅️ 2009 Final
➡️ Tonight's QF#USOpen pic.twitter.com/oHFiqZBIfH
— US Open Tennis (@usopen) September 7, 2017

এ মরশুমে ইউএস ওপেনে দারুণ ছন্দে ছিলেন রজার ফেডেরার। হুয়ান দেল পর্তোর বিরুদ্ধে এদিন চার সেটের লড়াইতে ম্যাচ খোয়াতে হয় তাঁকে। আর্জেন্তাইন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম সেটে লড়াই গড়ায় টাইব্রেকারে। তেব দ্বিতীয় সেট সহজেই নিজের ঝোলায় পুড়ে নেন রজার ফেডেরার। তৃতীয় সেটেও সেই হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকারে শেষ হাসি হাসেন দেল পর্তোই। তবে চতুর্থ সেট অনেকটা সহজে জিতে যান আর্জেন্তাইন টেনিস তারকা। রজার ফেডেরারের পক্ষে খেলার ফল ৫-৭, ৬-৩, ৬-৭, ৪-৬।

টেনিস দুনিয়া বঞ্চিত, দৌড় শেষ ফেডেরারের, সেমিতে উঠলেন নাদাল

এদিকে কোয়ার্টার ফাইনালে ১৯ টি গ্র্যান্ডস্ল্যামের মালিক রজার ফেডেরারকে হারানোর পর সুর চড়িয়েছেন দেল পর্তো। তিনি জানিয়েছেন ফেডেরার হারার মত ক্যান্ডিডেট বলেই হেরেছেন। পাশাপাশি তাঁর সদম্ভ ঘোষণা যোগ্য খেলোয়াড় হিসেবেই তিনি পেলেন গ্র্যান্ডস্ল্যাম সেমিফাইনালের টিকিট।

এদিকে রজার ফেডেরার লড়ে হারলেনও সহজে কোয়ার্টার ফাইনালের বাধা টপকালেন রাফায়েল নাদাল।
রাশিয়ার আন্দ্রে রুবেলেভের বিরুদ্ধে জিতলেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-১, ৬-২, ৬-২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+