ইউএস ওপেনে বড় অঘটন, প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রিটেনের টেনিস নক্ষত্র
ইউএস ওপেনে বড় অঘটন, প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রিটেনের টেনিস নক্ষত্র
বড় অঘটন ইউএস ওপেনে। প্রতিযোগীতার দ্বিতীয় দিনই ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমা রাডুকানু। মঙ্গলবার ব্রিটেনের এই টেনিস তারকা পরাজিত হন ফ্রান্সের আলিজে কর্নেটের বিরুদ্ধে। একাদশতম বাছাই রাডুকানু তৃতীয় মহিলা টেনিস খেলোয়াড় যিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেন। লুইস আমস্টং স্টেডিয়ামে কর্নেট দুর্ধর্ষ টেনিস উপহার দেন যার জবাব ছিল না ব্রিটেনের এমা'র কাছে।

ফরাসি টেনিস তারকার বিরুদ্ধে স্ট্রেট সেটে ম্যাটটি হারেন রাডুকানু। তার বিরুদ্ধে খেলার ফল ৩-৬, ৩-৬। এটিপি ক্রমতালিকায় ৪০ নম্বরে থাকা ফরাসি মহিলা টেনিস তারকা নিজের সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেকে মেলে ধরেন। ৩২ বছরের ফরাসি মহিলা টেনিস নক্ষত্রের সামনে ১৯ বছরের তরুনী রাডুকানুর কোনও জবাব ছিল না। এই প্রথম নয়, কর্নেট গত মাসে উইম্বলডনে মহিলাদের এটিপি ক্রমতালিকায় শীর্ষ স্থানে থাকা ইগা সইয়াটেককে পরাস্ত করেন।
রাডুকানুর বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় তুলে নেওয়ার পর তিনি বলেন, "আমার মনে হয়, নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে পেরেছি আমি। আমার মনে হয় আমার বয়স যত বাড়ছে ততই পরিণত হচ্ছি আমি। এখন যখন ম্যাচের জন্য আমি সার্ভ করি আমি ম্যাচের মধ্যেই থাকি এবং বর্তমান অবস্থায়ই অবস্থান করি এবং এটা ভাবি যে আমাকে কী করতে হবে। আমার মনে হয় ভাল মতো আবেগকে নিয়ন্ত্রণ করছি এবং আমি অত্যন্ত খুশি এর প্রভাব আমার খেলার ফলাফলের উপর পড়ায়। এখন আমার ৩২ বছর বয়স। কখনও না হওয়ার থেকে দেড়িতে হলেও সেটা ভাল।"
গত বছর ইউএস ওপেনে স্বপ্নের সফর ছিল ব্রিটেনের রাডুকানুর। সেই সময় ১৮ বছর বয়সে আমেরিকায় তিনি যে টেনিসের নিদর্শন রেখেছিলেন তা হৃদয় জয় করে নিয়েছিল। এই বছরটা একে বারেই ভাল যায়নি এমা রাডুকানুর। গত বছর ইউএস ওপেনে জয়ী এমা এই বছর একটি গ্র্যান্ডস্ল্যামেও দ্বিতীয় রাউন্ডের বেশি এগোতে পারেনি। এই বছর ইউএস ওপেনে নামার আগে তিনটি গ্র্যান্ডস্ল্যামে দ্বিতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি তিনি। মঙ্গলবার ইউএস ওপেন থেকে বিদায়ের সঙ্গে অ্যাঞ্জেলিক কারবার এবং সভেটলানা কুজনেতসোভার সঙ্গেই একই আসনে জায়গা করে নিলেন ১৯ বছর বয়সী ব্রিটেনের প্রতিযোগী। ২০১৭ সালে কারবার এবং ২০০৫ সালে কুজনেতসোভা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও ইউএস ওপেনের পরবর্তী সংস্করণে প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়। চেক প্রজাতন্ত্রের কাতেরিনা সিনিয়াকোভার বিরুদ্ধে মুখোমুখি হবেন আলিজে কর্নেট।












Click it and Unblock the Notifications