বড় চোটের কবলে জোকোভিচ,ক্ষয়েছে কুনইয়ের হাড়, কী ভাবছেন জোকার
উইম্বলডনের সময়েই চোটের কবলে পড়েছিলেন নোভাক জোকোভিচ। সেই চোটের ধাক্কা কিন্তু বড়সড় এমনটাই বলছে রিপোর্ট।
উইম্বলডনের আসরে চোটর জন্য ছিটকে গিয়েছিলেন নোভাক জোকোভিচ। চ্যাম্পিয়নশিপের দাবিদারকে কোয়ার্টার ফাইনালের আসর থেকেই বিদায় নিতে হয়েছিল। কিন্তু সে চোট যেসে চোট নয়, মারাত্মক চোটে কাবু সার্বিয়ান এই তারকা।

ডান হাতের কনুইয়ের চোট এতটাই জোরলো যে বেশ কিছুদিন টেনিস থেকে বিশ্রামের কথা ভাবছেন নোভাক জোকোভিচ। জোকোভিচের চোট এতটাই গুরুতর যে ইউ ওপেনেও অনিশ্চিত বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা। ডেভিস কাপের জন্য সার্বিয়ান জাতীয় দলের চিকিৎসক জোকারের চোট পরীক্ষা করে এই খবর জানিয়েছেন। তাঁর মতে পুরো চোট সারতে ১২ সপ্তাহ অবধি লাগতে পারে।

সার্বিয়ান দলের চিকিৎসকের মতে,' অতিরিক্ত টেনিস খেলে নোভাকের হাড়ের ক্ষয় হয়েছে। এই মুহূর্তে নোভাক টরেন্টোয় বিশেষজ্ঞ চিকিৎসকরদের পরামর্শ নিচ্ছেন ও পরীক্ষা করাচ্ছেন।
অগাস্টের ২৮ তারিখ থেকে এবারের ইউএস ওপেন শুরু হতে চলেছে। ১২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ ২০১১ ও ২০১৫ সালে ইউ এস ওপেন জিতেছিলেন।












Click it and Unblock the Notifications