ফরাসি ওপেনে আজ মহাসংগ্রাম, জকোভিচ-নাদাল দ্বৈরথের আগে নজর পরিসংখ্যানে

ফরাসি ওপেনের সেমিফাইনালে আজ রোলাঁ গারোয় মহা-ম্যাচ। নোভাক জকোভিচ ও রাফায়েল নাদালের মধ্যে একজন আজ ছিটকে যাবেন। সিঙ্গলসে বিশ্বের এক নম্বর জকোভিচ ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। নাদাল ও ফেডেরার দুজনেই জিতেছেন ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম। এবারের ফরাসি ওপেনে জকোভিচ শীর্ষবাছাই হলেও সবচেয়ে বেশিবার ফরাসি ওপেন খেতাব জিতেছেন রাফা। সবমিলিয়ে হাইভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায় টেনিসপ্রেমীরা। নজর রাখা যাক কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে।

দ্বৈরথে এগিয়ে-পিছিয়ে

দ্বৈরথে এগিয়ে-পিছিয়ে

এটিপি ব্যৃাঙ্কিংয়ে নোভাক জকোভিচ রয়েছেন এক নম্বরে। রাফায়েল নাদাল তিনে। এখনও অবধি ৫৭ বার এই দুই টেনিস তারকা পরস্পরের মুখোমুখি হয়েছেন। নোভাক জকোভিচ জিতেছেন ২৯টিতে, ২৮টিতে জিতেছেন নাদাল। সার্বিয়া না স্পেন, রোলাঁ গারোয় কোন দেশের টেনিস তারকা শেষ হাসি হাসবেন তা স্পষ্ট হয়ে যাবে আজ রাতেই। লড়াই যে তুল্যমূল্য হবে সেটা বোঝাই যাচ্ছে।

শেষ পাঁচ সাক্ষাতে

শেষ পাঁচ সাক্ষাতে

জকোভিচ ও নাদালের শেষ পাঁচটি দ্বৈরথে অবশ্য এগিয়ে স্প্যানিয়ার্ডই। হার্ড কোর্টে দুবার জিতেছেন জকোভিচ, কিন্তু ক্লে কোর্টে তাঁকে তিন ম্যাচের তিনটিতেই পরাস্ত করেছেন নাদাল। সম্প্রতি রোম মাস্টার্সের ফাইনালে নাদাল জেতেন ৭-৫, ১-৬, ৬-৩ সেটে। গত বছর ফরাসি ওপেনের ফাইনালে জোকারকে রাফা হারিয়ছিলেন ৬-০, ৬-২, ৭-৫-এ। ২০১৯ সালের রোম মাস্টার্সের ফাইনালেও ক্লে কোর্টে জকোভিচকে নাদাল হারিয়েছিলেন ৬-০, ৪-৬, ৬-১ ব্যবধানে। গ্র্যান্ড স্ল্যামে শেষ তিন সাক্ষাতে আবার এগিয়ে জকোভিচ। ২০১৮ সালের উইম্বলডনের সেমিফাইনাল ও ২০১৯ সালের অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে জকোভিচের কাছে হারতে হয়েছিল নাদালকে।

ফরাসি ওপেনে

ফরাসি ওপেনে

ফরাসি ওপেন খেতাব নাদাল জিতেছেন ১৩বার। ফরাসি ওপেনে মোট আটবারের সাক্ষাতে সাতবারই জকোভিচকে হারিয়েছেন নাদাল। ২০১৫-র ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনালেই একমাত্র জকোভিচ নাদালকে হারিয়েছেন। খেলার ফল ছিল ৭-৫, ৬-৩, ৬-১। ২০০৬ সালের কোয়ার্টার ফাইনাল, ২০০৭ সালের সেমিফাইনাল, ২০০৮ সালের সেমিফাইনাল, ২০১২ সালের ফাইনাল, ২০১৩ সালের সেমিফাইনাল, ২০১৪ সালের ফাইনাল এবং গত বছরের ফরাসি ওপেনের ফাইনালে জকোভিচকে হারান নাদাল। ফরাসি ওপেনের ফাইনালে কোনওবারই নাদালকে হারাতে পারেননি জকোভিচ।

ফেভারিট নাদাল

ফেভারিট নাদাল

২০১৬ সালে শেষবার ফরাসি ওপেন খেতাব জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেছিলেন জকোভিচ। বিশেষজ্ঞরা রোলাঁ গারোর সেমিফাইনালে আজ ফেভারিট ধরছেন নাদালকেই। পিট সাম্প্রাস ও রজার ফেডেরারের প্রাক্তন কোচ পল আন্নাকোনের মতে, খেলাধুলোর জগতে আর কোনও কিছুই এতটা কঠিন নয় রোলাঁ গারোয় নাদালকে হারানোর চেয়ে ১০৭টি ম্যাচে এখানে নাদাল হেরেছেন মাত্র দুইবার। সুইডেনের রবিন সডারলিংয়ের কাছে ২০০৯ সালে চতুর্থ রাউন্ডে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিয়েছিলেন। এরপর ২০১৫-র কোয়ার্টারে জকোভিচের কাছে নাদাল পরাজিত হন। তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন বরিস বেকার বলেছেন, টপ ফেভারিট নাদালই, এই মত বদলাবে না। আজ জকোভিচকে হারালেই ফেডেরারকে টপকে সবচেয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যপূরণের দিকে এগোবেন নাদাল। গত মাসে জকোভিচকে হারানোর আত্মবিশ্বাস সম্বল করে সেরা টেনিসই খেলতে চান বলে জানিয়েছেন ক্লে কোর্টের রাজা। কেরিয়ারের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে নাদালকে চিহ্নিত করে সমীহের সুর ধরা পড়েছে জকোভিচের গলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+