জেনেভা ওপেনের ফাইনালে রুডের মুখোমুখি শাপোভালভ, পারমা চ্যালেঞ্জারের ফাইনালে কোকো

জেনেভা ওপেনের ফাইনালে রুডের মুখোমুখি শাপোভালভ, পারমা চ্যালেঞ্জারের ফাইনালে কিশোরী কোকো

জেনেভা ওপেনের ফাইনালে পৌঁছালেন ডেনিস শাপোভালভ। প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে নরওয়ের ক্যাসপার রুডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন কানাডিয়ান তারকা। জেনেভা ওপেনের দ্বিতীয় বাছাই শাপোভালভের সঙ্গে তৃতীয় বাছাই রুডের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা টেনিস মহলের। অন্যদিকে পারমা চ্যালেঞ্জারের ফাইনালে পৌঁছেছেন আমেরিকার ১৭ বছরের কোকো গাউফ।

জেনেভা ওপেনের ফাইনালে রুডের মুখোমুখি শাপোভালভ, পারমা চ্যালেঞ্জারের ফাইনালে কোকো

জেনেভা ওপেনের সেমিফাইনালে স্পেনের পাবলো আনডুজারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ক্যাসপার রুড। ম্যাচ সহজেই জেতেন নরওয়ের তারকা। প্রথম সেট ৬-৩ গেমে জেতেন রুড। দ্বিতীয় সেটেও প্রতিযোগিতার তৃতীয় বাছাই তারকার সামনে প্রতিরোধ গড়তে পারেননি অবাছাই পাবলো। ওই সেট ৬-২ গেমে জিতে জেনেভা ওপেনের ফাইনাল পৌঁছে যান ক্যাসপার রুড।

জেনেভা ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার পাবলো কুয়েভাসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ডেনিস শাপোভালভ। প্রথম সেটে অনায়াস জয় পান কানাডার ডেনিস। ৬-৪ গেমে ওই সেট জেতেন জেনেভা ওপেনের দ্বিতীয় বাছাই। দ্বিতীয় সেটে দুই খেলোয়াড়ের মধ্যে কিছুটা তুল্যমূল্য লড়াই হয়। তবে শেষ হাসি হাসেন শাপোভালভই। ৭-৫ গেমে দ্বিতীয় সেট এবং ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যান কানাডার তারকা।

অন্যদিকে পারমা ওপেনের সেমিফাইনালে চেকের ক্যাটেরিনা সিনিয়াকোভার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন আমেরিকার কোকো গাউফ। ম্যাচে প্রথম থেকেই দুই খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম সেট ৭-৫ গেমে জেতেন ১৭ বছরের গাউফ। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফিরে আসেন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারানো ক্যাটেরিনা সিনিয়াকোভা। ৬-১ গেমের ব্যবধানে ওই সেট জেতেন চেকের তারকা।

তবে তৃতীয় সেটে প্রতিপক্ষকে আর কোনও সুযোগই দেননি কোকো। ৬-২ গেমে ওই সেট এবং ম্যাচ জিতে ক্লে কোর্টে প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালেন মার্কিনি। পারমা চ্যালেঞ্জারের ফাইনালে চিনের ওয়াং কুইয়াংয়ের বিরুদ্ধে মোকাবিলায় নামবে ১৭ বছরের তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+