ডেভিস কাপে ডেনমার্ক-বধে প্রত্যয়ী ভারত, ঝুঁকি নিয়েই কোন রণকৌশল?
পাঁচ বছর পর ডেভিস কাপের আসর বসছে দিল্লি জিমখানায়। ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফ ওয়ান টাই অনুষ্ঠিত হবে মার্চের ৪ ও ৫ তারিখ। ভারত তিনবার ডেভিস কাপের ফাইনাল খেললেও বর্তমানে ক্রমতালিকার নিরিখে এগিয়ে রয়েছে ডেনমার্ক। ১৯৮৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম দিল্লি জিমখানার গ্রাস কোর্টে দেখা যাবে ভারত ও ডেনমার্কের দ্বৈরথ।

ভারতকে দুবার ডেভিস কাপে হারিয়েছে ডেনমার্ক। ভারত ডেভিস কাপের ফাইনাল খেলেছে ১৯৬৬, ১৯৭৪ ও ১৯৮৭ সালে। এই প্রিমিয়ার ইভেন্টকে অনেকে টেনিসের বিশ্বকাপ বলেও আখ্যায়িত করে থাকেন। ১৯২৭ সালে কোপেনহেগেনে কোয়ার্টার ফাইনালে ভারতকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ডেনমার্ক। এরপর হারায় আর্ফসে, ১৯৮৪ সালে ৩-২ ব্যবধানে। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল জৈন বলেন, ভারতে তিন বছর পর হচ্ছে ডেভিস কাপ। এতে ভারতের খেলোয়াড়রা নিজেদের প্রতিভা মেলে ধরার দারুণ সুযোগ পেতে চলেছেন। এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশের নানা প্রান্তে টেনিসের বিকাশ ঘটানো আরও সহজ হবে বলে ধারণা তাঁর।

ভারতের প্রস্তুতি প্রসঙ্গে নন-প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপাল বলেন, ডেনমার্ক খুবই ভালো দল। আমাদের দলের প্রস্তুতিও ভালোই হয়েছে। আমাদের শক্তির উপরই এখন ফোকাস ধরে রাখতে হবে। এটাই আমাদের স্ট্র্যাটেজি। গ্রাস কোর্টেই ডেনমার্ককে সমস্যায় ফেলা যাবে বলে জানিয়েছেন রাজপাল। তাঁর কথায়, আমরা যদি ডেনমার্কে যেতাম সেখানে রামকুমারকে গ্রাস কোর্টে ওরা কোনওভাবেই চাইতো না। ইউকি ভামব্রি, রোহন বোপান্নার সঙ্গে কথা বলেই গ্রাস কোর্ট বেছে নেওয়া হয়েছে। রাজপাল আরও জানান, এখনও যা পরিস্থিতি তাতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ডেভিস কাপ হওয়ার কোনও ইঙ্গিত নেই। আগে যেমন আলাদা জায়গায় আবদ্ধ থেকে থাকা-খাওয়ার ব্যবস্থা ছিল দিল্লিতে এখনও তা নেই। তবে করোনা সংক্রান্ত সবরকম সতর্কতা মেনে চলা হবে। ডেভিস কাপ উপলক্ষে সংবর্ধিত করা হবে বিজয় অমৃতরাজ ও জয়দীপ মুখোপাধ্যায়কে।
#ATPTour x Weekly Rankings #AITATennis 🇮🇳🎾 pic.twitter.com/mrWUAmtj51
— All India Tennis Association (@AITA__Tennis) February 21, 2022
ডেভিস কাপের ভারতীয় দল- প্রজনেস গুণেশ্বরণ, ইউকি ভামব্রি, রোহন বোপান্না, রামকুমার রমানাথন, দিভিজ শরণ। রিজার্ভে রয়েছেন সাকেথ মিনেনি, দিগ্বিজয় প্রতাপ সিং।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications