প্রজ্ঞেশ হারতেই নিভল ভারতের আশা, কলকাতার ঘাসের কোর্টেও হারানো গেল না ইতালিকে

প্রজ্ঞেশ গুনেশ্বরন ১-৬, ৪-৬ গেমে আন্দ্রেয়া সেপ্পির কাছে পরাজিত হওয়ায়, ইতালি ডেভিস কাপ গ্রুপ কোয়ালিফায়ার্সে ভারতকে ৩-১ ফলে হারিয়ে মূল পর্বে উঠে গেল।

শনিবার (২ ফেব্রুয়ারি) কলকাতার সাউথ ক্লাবে ভারতের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় প্রজ্ঞেশ গুনেশ্বরন ইতালির আন্দ্রেয়া সেপ্পির কাছে হারতেই মুখে ঢেকে বসে পড়লেন ভারতের নন-প্লেয়িং অধিনায়ক মহেশ ভূপতি। কারণ তাঁর হারের সঙ্গে সঙ্গেই ভারতের সব আশা শেষ হয়ে গেল। ইতালি ভারতকে ৩-১ ফলে হারিয়ে চলে গেল ডেভিস কাপের গ্রুপ কোয়ালিফায়ার্সের
ফাইনালে।

প্রজ্ঞেশ হারতেই নিভল ভারতের আশা

তার আগে অবশ্য ভারতের আশা টিকিয়ে রেখেছিলেন ডাবলস জুটি রোহন বোপান্না ও দিবীজ শরন। মাতেও বেরেত্তিনি ও সিমোনে বোলেলি জুটির বিরুদ্ধে এদিন প্রথম ম্যাচে তাঁরা ৪-৬, ৬-৩, ৬-৪ ফলে জিতেছিলেন। ফলে ফলাফল দাঁড়িয়েছিল ভারত ১ ইতালি ২। সেই সময় উজ্জীবিত হয়ে উঠেছিলেন মহেশও। কিন্তু তিনটি সিঙ্গলস ম্যাচই হেরে যাওয়ায় সব উচ্ছ্বাসে জল পড়ে যায়।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) প্রথম দুই সিঙ্গলস-এ ভারতের রামকুমার রমানাথন ও প্রজ্ঞেশ দুজনেই পরাজিত হয়েছিলেন। এদিন প্রজ্ঞেশ-এস ফিরতি সিঙ্গলস-এ হেরে যাওয়ায় সেখানেই ইতালি জিতে যায়। তাই রামকুমারের ফিরতি ম্যাচটি খেলার প্রয়োজন পড়েনি।

ইতালিয়রা সাধারণত হার্ড কোর্ট ও ক্লে কোর্ট খেলতে পছন্দ করে। কাজেই সব দিক বিবেচনা করেই কলকাতায় ঘাসের কোর্ট বেছে নিয়েছিল ভারত। কিন্তু তারপরেও সিঙ্গলস খেলোয়াড়দের দুর্বলতাই ডোবালো ভারতকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+