Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Beat Pakistan: ঘর মে ঘুস কে মারা! পাকিস্তানকে চূর্ণ করে ডেভিস কাপে স্মরণীয় জয় ভারতের

India Beat Pakistan: ঘর মে ঘুস কে মারা! ভারত যে দাপট নিয়ে ইসলামাবাদে গিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে দিল তাতে এই কথাটাই সবচেয়ে বেশি প্রযোজ্য। ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপ ১-এ পৌঁছে গেল ভারত।

গতকাল দুটি সিঙ্গলসেই জয়লাভ করেছিলেন ভারতের টেনিস প্লেয়াররা। আজ সেই দাপট অব্যাহত রইল ডাবলসেও। এই ম্যাচটিও ভারতের দখলে আসতে ভরাডুবি পাকিস্তানের। ভারত জিতেছে নিয়মরক্ষার প্রথম ফিরতি সিঙ্গলসও।

India Beat Pakistan: ঘর মে ঘুস কে মারা!

৬০ বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারতের ডেভিস কাপ দল। এই ম্যাচ ঘিরে উৎসাহ তেমন চোখে না থাকলেও ভারতের বিরুদ্ধে যখনই পাকিস্তান খেলে তার একটা আলাদা গুরুত্ব থাকে। আর যখন দেশের মাটিতে পাকিস্তান বিধ্বস্ত হয় তখন তো ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে তা সোনায় সোহাগা।

গতকাল প্রথম সিঙ্গলসে রামকুমার রমানাথনকে কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছিলেন পাকিস্তানের আইসাম উল হক কুরেশি। ৪৩ বছরের কুরেশি প্রথম সেটটি ৭-৬ (৩) ব্যবধানে জিতেও নিয়েছিলেন। যদিও পরের সেটেই ঘুরে দাঁড়ান রামকুমার, এই সেট তিনি জিতে নেন ৭-৬ (৪)-এ। তৃতীয় সেটে জয় আসে ৬-০-তে।

দ্বিতীয় সিঙ্গলসে ডাবলস স্পেশ্যালিস্ট এন শ্রীরাম বালাজির সামনে ছিলেন আকিল খান। বৃষ্টিবিঘ্নিত এই সিঙ্গলসটি বালাজি জিতে নেন ৭-৫, ৬-৩ সেটে। প্রথম দুটি সিঙ্গলস ভারত জিতে যাওয়ায় টিকে থাকতে পাকিস্তানকে আজকের ডাবলসে জয় ছিনিয়ে নিতেই হতো। যদিও আধিপত্য বজায় রাখে ভারতীয় জুটি।

ইউকি ভামব্রি ও সাকেথ মিনেনি জুটি এদিন ডাবলস রাবারে হারাল পাকিস্তানের মুজাম্মিল মুর্তাজা ও আকিল খানের জুটিকে। খেলার ফল ৬-২, ৭-৫ (৫)। ডু-অর-ডাই ম্যাচে আকিলের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বরকত উল্লাহকে বসিয়ে মরিয়া চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই পরিকল্পনা খাটেনি।

ভামব্রির চেয়েও এদিনের জয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স উপহার দিলেন মিনেনি। তাঁর সার্ভের উত্তর খুঁজে পাচ্ছিলেন না পাকিস্তানের প্লেয়াররা। বিগ সার্ভিয়ের পাশাপাশি নেটেও দারুণ দক্ষতা দেখালেন মিনেনি। সার্ভে তিনি কার্যত পয়েন্টই নষ্ট করেননি। টেনিসের বিশ্বকাপ বলে পরিচিত ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজেয় তকমা বজায় রাখল ভারত।

ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ফিরতি সিঙ্গলস হয়ে দাঁড়ায় নিয়মরক্ষার। ফিরতি সিঙ্গলসের প্রথম ম্যাচে মহম্মদ শোয়েবকে হারিয়ে দেন নিকি পুঞ্চা। খেলার ফল ৬-৩, ৬-৪। দ্বিতীয় ফিরতি সিঙ্গলস আর হয়নি।

ভারত সেপ্টেম্বরে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ ১ টাইয়ে নামবে। অন্যদিকে, পাকিস্তানকে থাকতে হলো ওয়ার্ল্ড গ্রুপ ২-তেই। ভারতীয় দল এই সাফল্য পেল পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতেই। ভারতীয় দলকে ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। যদিও খেলায় এর কোনও নেতিবাচক প্রভাব পড়েনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+