এটিপি ক্রমতালিকায় শীর্ষ স্থান চ্যুত মেদভেদেভ, হারানো মুকুট ফিরে পেলেন এই মহাতারকা
এটিপি ক্রমতালিকায় শীর্ষ স্থান চ্যুত মেদভেদেভ, হারানো মুকুট ফিরে পেলেন এই মহাতারকা
বেশি দিন বিশ্বের এক নম্বর টেনিস তারকার স্থান ধরে রাখতে পারলেন না ড্যানিল মেদভেদেভ। মাত্র তিন সপ্তাহের মধ্যে এটিপির শীর্ষ স্থান থেকে সরে গেলেন রুশ টেনিস তারকা। ক্যালিফোর্নিয়ায় সোমবার গেল মনফিলসের বিরুদ্ধে অবিশ্বাস্য ভাবে হেরে এটিপি/ ডাব্লিউটিএ ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স থেকে বিদায় নেন মেদভেদেভ এবং একই সঙ্গে হাতছাড়া করেন শীর্ষ স্থান।

এটিপি ক্রমতালিকায় ফ্রান্সের টেনিস তারকাদের র্যাঙ্কিং-এর বিচারে শীর্ষে থাকা মনফিস প্রথম সেটে হেরে গেলেও পর দুই সেটে দুরন্ত প্রত্যাবর্তন করে রুশ তারকার হাতের নাগাল থেকে জয় ছিনিয়ে আনেন। প্রথম সেট মেদভেদেভ ৬-৪ ব্যবধানে জিতে নিয়েছিল। প্রত্যাশিত ছিল দ্বিতীয় সেটে ধারাবাহিকতা বজার রেখে অল্প সময়ের মধ্যে পরাস্থ করে দেবেন তিনি ফরাসি প্রতিপক্ষকে। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটাই। ঝড়ের বেগে পয়েন্ট তুলে মেদভেদেভকে চেপে ধরেন গেল। দ্বিতীয় সেটে ৬-৩ ব্যবধানে পরাজিত করেন মেদভেদেভকে। তৃতীয় সেটেও বজায় থাকে ফরাসি সইক্লোন। মেদভেদেভকে বিধ্বস্ত করে ৬-১ ব্যবধানে তৃতীয় সেটও জিতে নেন তিনি। নিজের ষষ্ঠ ম্যাচ পয়েন্টকে কনভার্ট করে দুই ঘণ্টা ছয় মিনিট সময় লাগে গেলের এটিপি ক্রমতালিকায় শীর্ষ স্থানে থাকা মেদভেদেভকে শিক্ষার্থীর স্তরে নামিয়ে নিয়ে এসে ম্যাচ বের করে নিতে।
২০০৯ সালে পর এই প্রথম ৩৫ বছর বয়সী মনফিলস এটিপি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর স্থানে থাকা কোনও তারকাকে হারালেন। মেদভেদেভের এই হারের ফলে দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে উঠে আসবেন নোভাক জকোভিচ। তিন সপ্তাহ আগে এই সার্বিয়ান তারকাকে সরিয়েই ২৮ ফেব্রুয়ারি এটিপির শীর্ষ স্থান দখল করেছিলেন মেদভেদেভ।
রাশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে নিজের বুকে বাম্প করে ইউক্রেনিয়ান স্ত্রী এলিনা ভিতোলিনার দিকে হাত দেখিয়ে ইঙ্গিতবাহী কিছু উল্লেখ করেন বর্ষীয়ান ফ্রেঞ্চম্যান। রাশিয়ার উপর ইউক্রেনের এই আক্রমণকে সারা বিশ্ব নিন্দা করেছে। রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে একের পর এক দেশ। সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে লড়াই এখনও জারি রেখেছে ইউক্রেনও। নিজের শশুর বাড়ির দেশের এই অবস্থার জন্য যেই দেশ দায়ী সেই দেশের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে স্ত্রীকে মনফিলস হয়তো বোঝাতে চাইলেন, 'দেখ এলিনা, টেনিস কোর্টে আমিও লড়াই করছি একজন রুশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এবং জয়ী হয়ে ফিরছি। রুশ প্রতিযোগীর হার আশা করি তুমি উপভোগ করেছ। বিশ্বও এই রাশিয়ার আগ্রাসণকে মেনে নেবে না। ভেঙে পড়বে পুতিনের একনায়কতন্ত্র। ভরসা রাখো।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications