US Open: ইউএস ওপেন বড় অঘটন, ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিশ্বের এক নম্বর তারকা
US Open: ইউএস ওপেন বড় অঘটন, ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিশ্বের এক নম্বর তারকা
ইউ ওপেনে ঘটল আরও একটি অঘটন। প্রতিযোগীতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস নক্ষত্র ড্যানিল মেদভেদেভকে প্রতিযোগীতা থেকে ছিটকে দিলেন অস্ট্রেলিয়ার প্রতিযোগী নিক কিরগিয়স। নিকের বিরুদ্ধে ড্যানিল মেদভেদেভের অপ্রত্যাশিত হার এখনও বিশ্ব করতে পারছেন না তাঁর ভক্তরা। দুই ঘণ্টা ৫৩ মিনিটের এই লড়াইয়ে রুশ মহাতারকাকে কিরগিয়স পরাজিত করেন ৭-৬ (১১), ৩-৬, ৬-৩, ৬-২ ব্যবধানে।

দু'মাস আগে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন কিরিয়স। সেখানে নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন তিনি। জোকারের মতো উচ্চমানের টেনিস তারকার কাছে হার থেকে শিক্ষা নিয়ে মেদভেদেভের বিরুদ্ধে শুরু থেকেই মেপে পা ফেলেন কিরগিয়স। যখন আগ্রাসী হওয়ার প্রয়োজন পড়েছে তখন আগ্রাসী হয়েছেন, যখন ডিফেন্স করার প্রয়োজন হয়েছে তখন ডিফেন্স করেছেন। এই নিয়ে মোট পাঁচ বারের সাক্ষাতে চার বার মেদভেদেভকে হারালেন কিরগিয়স।
ড্যানিল মেদভেদেভ ইউএস ওপেন থেকে ছিটকে যাওয়ার ফলে এটিপি ক্রমতালিকায় শীর্ষ স্থান হারাতে পারেন। তাঁর পরিবর্তে প্রথম স্থানে উঠে আসতে পারেন রাফায়েল নাদাল বা কার্লোস আলকারাজ।
কিরিয়সের বিরুদ্ধে গোটা ম্যাচে ১৯টি আনফোর্সড এরর করেছেন মেদভেদেভ। অন্য দিকে কিরগিয়স গোটা ম্যাচে ২১টি এস মেরেছেন। ৫৩টি উইনার মেরেছেন অস্ট্রেলিয়ার টেনিস খেলোয়াড়। বার বার নেটের কাছে রাশিয়ান খেলোয়াড়কে সমস্যায় ফেলেছেন কিরিয়স। নেটে ৬২ শতাংশ পয়েন্ট জিতেছেন তিনি।
এ দিন ম্যাচ শেষে এটিপি.কম'কে কিরগিয়স বলেছেন, "আমি সেরাটা দিতে চাই (এই প্রতিযোগীতায়)। আশা করি সেটা সম্ভব হবে। আমি ঠিক ভাবে খেলতে পেরেছি। অবিশ্বাস্য রিটার্ন করেছি আজ। তৃতীয় এবং চতুর্থ সেট খুব হালকা ভাবে খেলতে পেরেছি মনে হয়। প্রতিটা মুহূর্তকে আমি উপভোগ করেছি।" মেদভেদেভের বিরুদ্ধে ম্যাচ এখন অতীত, বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের শেষ আটের ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন নিক।












Click it and Unblock the Notifications