ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে মেদভেদেভ-সিটসিপাস, রুদ-ওপেলকার লড়াকু জয়
ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে মেদভেদেভ-সিটসিপাস, রুদ-ওপেলকার লড়াকু জয়
ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেলেন আমেরিকার রেইলি ওপেলকা। অবাছাই প্রতিপক্ষের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে ফরাসি ওপেনের পরবর্তী রাউন্ডে পৌঁছেছেন ১৫তম বাছাই ক্যাসপার রুদ। দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন গ্রিসের সিটসিপাসও।

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে আলেকজান্ডার বুবলিকের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ। স্ট্রেট সেটেই ম্যাচ জেতেন রাশিয়ার তারকা। প্রথম সেট ৬-৩ গেমে জেতেন ড্যানিল। দ্বিতীয় সেটও ৬-৩ গেমে জেতেন রাশিয়ান। তৃতীয় সেটে সামান্য লড়াই দিলেও মেদভেদেভের জয় আটকাতে পারেননি বুবলিক। ওই মোকবিলা ৭-৫ গেমে জেতেন ড্যানিল।
ফ্রান্সের জেরেমি চারডির বিরুদ্ধে টুনামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন পঞ্চম বাছাই স্টেফানস সিটসিপাস। ম্যাচের প্রথম সেটের ফয়সলা টাইব্রেকারের মাধ্যমে হয়। ৭-৬ (৮-৬) ফলাফলে জেতেন গ্রিসের তারকা। দ্বিতীয় সেট ৬-৩ গেমে জেতেন সিটসিপাস। তৃতীয় গেমে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি গ্রিসের টেনিস তারকা। ৬-১ গেমে ওই মোকাবিলা জেতেন সিটসিপাস।
ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন নরওয়ের ক্যাসপার রুদ। ফ্রান্সের বেনোইট পাইরের লড়ে জয় হাসিল করতে হয়েছে প্রতিযোগিতার ১৫তম বাছাইকে। প্রথম সেটে ৫-৭ গেমে হেরে যান রুদ। দ্বিতীয় সেটেই দুর্দান্তভাবে তিনি ফিরে আসেন। ৬-২, ৬-১ গেমে পরপর দুটি সেট জেতেন রুদ। চতুর্থ সেটে দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৭-৬ (৭-৪) গেমে ওই মোকাবিলা জেতেন নরওয়ের তারকা। ফরাসি ওপেনের অন্য ম্যাচে ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন আমেরিকার রেইলি ওপেলকা।
What. A. Battle. 😮
— Roland-Garros (@rolandgarros) May 31, 2021
Three hours and 20 minutes later, Tamara Zidansek has toppled No.6 seed Bianca Andreescu 6-7(1), 7-6(2), 9-7. #RolandGarros pic.twitter.com/GjYrmYB6P5
ফরাসি ওপেনের মহিলাদের বিভাগের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন কানাডার বিনাকা অ্যান্দ্রেসকু। স্লোভানিয়ার টামারা জিদানসেককে ৭-৬ (৭-১), ৬-৭ (২-৭) ও ৯-৭ গেমে হারিয়েছেন বিনাকা। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন জার্মানির এলিসে মার্টেন্স। প্রথম রাউন্ডে তিনি অস্ট্রেলিয়ার স্টর্ম সান্ডার্সের বিরুদ্ধে ৬-৪, ৬-১ গেমে ম্যাচ জেতেন।












Click it and Unblock the Notifications