Rafael Nadal: বন্ধু নাদালের অবসরে আবেগপ্রবণ রোনাল্ডো, টেনিস কিংবদন্তির জন্য কী লিখলেন সিআরসেভেন?
আগামী নভেম্বর মাসেই পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবারই টেনিস থেকে অবসরের ঘোষণা করেন স্প্যানিশ কিংবদন্তি। নাদালের খ্যাতি বা জনপ্রিয়তা শুধু টেনিস বিশ্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একইসঙ্গে তা ছড়িয়ে আছে অন্য জগতেও। নাটদালের অবসরে আবেগপ্রবণ বার্তা লিখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।
রোনাল্ডোর প্রতিপক্ষ দেশের টেনিস তারকা নাদাল। কিন্তু স্প্যানিশ টেনিস তারকার প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন রোনাল্ডো। নাদাল অবসর নিতেই কলম ধরলেন রোনাল্ডো। বন্ধু নাদালের জন্য লিখলেন বিদায়ী বার্তাও।

চোট আঘাতের সমস্যায় ভুগছিলেন বিগত কয়েক বছর ধরেই। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম থেকে নামও প্রত্যাহার করে নিচ্ছেন। অবশেষে অবসরের সিদ্ধান্তই ঘোষণা করে দিলেন রাফায়েল নাদাল। নভেম্বর মাসেই পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন নাদাল। ৩৮ বছরের নাদালও নামছেন। সেই সঙ্গে সমাপ্ত হচ্ছে একটা ইতিহাসও।
লাল সুড়কির কোর্টে তাঁর সাফল্য আকাশচুম্বি। জিতেছেন রেকর্ড ১৪টি ফরাসি ওপেন। শুধু তাই নয়, ফরাসি ওপেনে একগুচ্ছ রেকর্ড আছে তাঁর। ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে ৮১ ম্যাচে জয়ের রেকর্ড ছিল রাফার। যে কোনও একটি ধরণের কোর্টে এই রেকর্ড নজরকাড়া। নাদালের অবসরের পর তাঁকে নিয়ে বার্তা দিয়েছেন টেনিস নক্ষত্ররাও।












Click it and Unblock the Notifications