মেলবোর্নে দুরন্ত শুরু কোকো গফ-এমা রাদুকানুর, দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই মুখোমুখি দুই হেভিওয়েট
মেলবোর্নে দুরন্ত শুরু কোকো গফ-এমা রাদুকানুর, দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই মুখোমুখি দুই হেভিওয়েট
সোমবার অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩-এর প্রথম দিন শুরুটা প্রতাশিত ভাবেই করলেন কোকো গফ, এমারাদুকানু, জেসিকা পেগুলা'র মতো বিশ্ব স্তরের সেরা টেনিস তারকারা। ডাব্লিউটিএ ক্রমতালিকায় সপ্তম স্থানে থাকা কোকো গফ স্ট্রেট সেটে পরাজিত করেছেন চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ ক্যাটেরিনা সিনিয়াকোভাকে। রড লেভার এরিনায় ৬-১ এবং ৬-৪ ব্যবধানে সিনিয়াকোভাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান গফ।

কেরিয়ারে চতুর্থ বার অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া কোকো গফ মাত্র ২২ মিনিটে জিতে নেয় প্রথম সেটটি। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় সিনিয়াকোভা। এই ম্যাচে ২২ স্ট্রোকের দীর্ঘতম র্যালি জিতে গফের সার্ভিস ভেঙে ৪-২ ব্যবধানে এগিয়ে যা চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী। তবে, এই কিছুটা সময়ে ব্যকফুটে থাকা গফ আবারও ফিরে আসে ম্যাচে। এক ঘণ্টা ১৫ মিনিটে এই ম্যাচ জিতে নেন গফ। ইউএস ওপেনের প্রাক্তন চ্যাম্পিয়ন এমারাদুকানুর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কোকো গফ। রাদুকানু প্রথম ম্যাচে তামারা কোরপাটসচকে ৬-৩ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন।
ক্যাটেরিনাকে পরাজিত করার পর গফ বলেন, "নিজের উপর সত্যিই খুশি। ক্যাটেরিনা একজন যোদ্ধা এবং আমি জানতাম ও লড়াই চালাবে শেষ মুহূর্ত পর্যন্ত এবং সেটা ও আজ প্রমাণ করেছে।" এক ঘণ্টার মধ্যে জ্যাকলিন ক্রিস্টানকে ৬-০, ৬-১ ব্যবধানে পরাজিত করে আমেরিকার জেসিকা পেগুলা পৌঁছিয়ে গিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। শেষ ষোলোয় পৌঁছনোর অন্যতম ফেভারিট ধরা হচ্ছে তাঁকে। বিশ্বের এক নম্বর মহিলা তারকা ইগা সুয়াটেককে ইউনাইটেড কাপের সেমিফাইনালে পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
অপর দিকে, ইতালির জানিক সিনার পরিকল্পনা মাফিক অস্ট্রেলিয়ান ওপেনের সূচনা করতে সমর্থ হয়েছেন। ২১ বছর বয়সী তরুণ টেনিস প্রতিভা ৬-৪, ৬-০ এবং ৬-২ ব্যবধানে কাইল এডমুন্ডকে দুই ঘণ্টার কম সময়ে স্ট্রেট সেটে পরাজিত করেছেন। ম্যাচের শেষে বলেছেন, "আমার মনে হয় অত্যন্ত ভাল খেলেছি আজ। কিছু সময়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তবে আমি মনে করি আমি ভাল মানের টেনিস খেলতে পেরেছি আজ।"












Click it and Unblock the Notifications