ফেডেরার -নাদাল স্বাভাবিক নন, ঘোষণা বরিস বেকারের

রজার ফেডেরার ও রাফায়েল নাদাল স্বাভাবিক নন, জোকোভিচ পুরো ফর্মে সার্কিটে ফিরতে সময় নেবেন। 

ছটি গ্র্যান্ডস্ল্যামের মালিক বরিস বেকার। বিশ্ব টেনিসের অন্যতম কিংবদন্তী। রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে দিলেন দারুণ এক সার্টিফিকেট। তাঁর মতে এঁরা 'স্বাভাবিক' নন।

ফেডেরার -নাদাল স্বাভাবিক নন, ঘোষণা বরিস বেকারের

এই মুহূর্তে চোটের কারণে সার্কিটের বাইরে নোভাক জোকোভিচ। তবে তাঁর সার্কিটে ফেরা নিয়ে নিজের মত জানিয়েছেন বরিস বেকার। তাঁর মতে এত সহজ হবে না জোকারের সার্কিটে ফেরা। এই প্রসঙ্গে ফেডেরার ও নাদালের তুলনা দিয়েছেন তিনি। দু'জনেই চোট কাটিয়ে সার্কিটে ফিরে দাপট দেখিয়েছেন। তবে তাঁরা সাধারণ নয় তবে তাঁদের এই বিশেষত্ব বোঝাতে তিনি ভারি অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন তাঁরা 'নর্মাল' অর্থাৎ স্বাভাবিক নন। আসলে এক্সট্রাঅডিনারি শব্দটি বহু ব্যবহৃত। তাই বেকার অন্য রাস্তায় হেঁটে এই শব্দটি ব্যবহার করেছেন।

মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জিতে নজির গড়া বরিস বেকার বলেছেন টেনিস ভীষণ ভাবে শারীরিক খেলা। একটা গ্র্যান্ডস্ল্যাম খেললেই কনুইতে ব্যাথা হয়। তবে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত টেনিস প্লেয়াররা তখনই নেন যখন তাঁরা মারাত্মক ভাবে চোটগ্রস্ত হন।

ফেডেরার -নাদাল স্বাভাবিক নন, ঘোষণা বরিস বেকারের

ফেডেরার , নাদাল, জোকোভিচ. অ্যান্ডি মারে সকলেই কোমড়েও অস্ত্রোপচার করেছেন এক বছরে ৭৫-৮০ টি ম্যাচ খেলার জন্য। নোভাক জোকোভিচের প্রাক্তন কোচ বরিস বেকার জানিয়েছেন জোকারের ফেরাটা এতটা সহজ হবে না। শুধু শারীরিক নয় জোকারকে মানসিক যুদ্ধেও জিততে হবে মত প্রাক্তন কোচের। কারণ এটিপি টুর্নামেন্ট থেকে এক বছর দূরে সরে যাওয়া বেশ বড় চাপের বিষয়। ফেডেরার ও নাদাল ২০১৭ -র গ্র্যান্ড স্ল্যামে দাপট দেখিয়েছেন। নিজের ২০ তম গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন ফে়ডেক্স।

তবে বেকারের মতে চোট কাটিয়ে সার্কিটে ফিরে আসতে আর পাঁচজন টেনিস প্লেয়ারের অনেক বেশি সময় লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+