Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অস্ট্রেলিয়ান ওপেনের জন্য বিশেষজ্ঞ হিসেবে ফিরছেন সদ্য জেল থেকে মুক্তি পাওয়া বরিস বেকার

অস্ট্রেলিয়ান ওপেনের জন্য বিশেষজ্ঞ হিসেবে ফিরছেন সদ্য জেল থেকে মুক্তি পাওয়া বরিস বেকার

দেউলিয়াত্বের নিয়ম লঙ্ঘন করার কারণে আড়াই বছরের জেল হয় বরিস বেকারের। কিংবদন্তি এই টেনিস তারকা সাজা ভোগ করছিলেন ইংল্যান্ডের একটি জেলে। আট মাস সেখানে কাটানোর পর গত মাসেই জেল থেকে বেরিয়েছেন তিনি। জেল থেকে বের হওয়ার এক মাস পর অস্ট্রেলিয়ান ওপেনের সময়ে ইউরো স্পোর্টসের বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে বেকারকে।

অস্ট্রেলিয়ান ওপেনের জন্য বিশেষজ্ঞ হিসেবে ফিরছেন সদ্য জেল থেকে মুক্তি পাওয়া বরিস বেকার

জোকেন গুন্ডেল, ওয়ার্নার ব্রোস-এর সাবসিডারির অন্যতম ম্যানেজার বলেছেন, "আমি অভিভূত যে বরিস বেকার অস্ট্রেলিয়ান ওপেনে ইউরো স্পোর্টেসর টিমে ফিরছেন। ২০১৭ সাল থেকে ইউরো স্পোর্টসে টেনিসের সম্প্রাচারের ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ বরিস।" বরিস বেকার নিজের কাছে সম্পত্তি থাকা স্বত্ত্বেও নিজেকে দেউলিয় ঘোষণা করেন কিন্তু পরে জানা যায় ৩.১ মিলিয়ন ডলারের সম্পত্তি আড়াল করেছেন বরিস বেকার। তাঁর বিরুদ্ধে মামলা ওঠে আদালতে এবং আড়াই বছরের সাজা শোনানো হয়। ৬ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী বরিস বেকারের ঠাঁই হয় জেলে। আট মাস সেখানে কাটানোর পর অবশেষে তিনি ছাড়া পেয়েছেন।

বাজার থেকে যে ধার-দেনা বরিস বেকার করেছিলেন তা শোধ দেওয়ার জন্য তাঁর উপর যখন চাপ আসতে থাকে তখন সমস্ত সম্পত্তি লুকিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন জার্মান টেনিস কিংবদন্তি। ৩.১ মিলিয়ন ডলারের সম্পত্তি লুকিয়ে রাখে নিজেকে দেউলিয়া ঘোষণা করার কারণে বেকারের জেল হয়। বেকারের আইনজীবি জানিয়েছেন, তাঁর বয়স এখন ৫৫ বছর এবং "lতাঁর সাজা তিনি কাটিয়ে উঠেছেন" এবং "তাঁর উপর জার্মানিতে কোনও অপরাধমূলক বিধি নিষেধের বিষয় নেই।" ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের নাইট সেশনের পর প্রত্যেক দিন ইউরো স্পোর্টসে দেখা যাবে বরিসকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+