ইতিহাস রোহন বোপন্নার। জিতলেন ফরাসি ওপেনের মিক্সড ডাবলস খেতাব
ইতিহাস গড়লেন রোহন বোপন্না। কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন এই ভারতীয় টেনিস খেলোয়াড়। ফরাসি ওপেনের মিক্সড ডাবলস জিতলেন বোপন্না।
ইতিহাস তৈরি করলেন রোহন বোপান্না। ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে জিতে নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব পকেটে পুড়ে নিলেন ভারতীয় এই টেনিস তারকা। কানাডিয়ান মহিলা পার্টনার গ্যাব্রিয়েলা দাব্রোস্কিকে সঙ্গী করে ফরাসি ওপেন জিতলেন এই ভারতীয়। লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সানিয়া মির্জার পথ ধরে চতুর্থ ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি।
এই নিয়ে দ্বিতীয় বার কোনও গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠেছিলেন বোপন্না। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রফি জয় নিশ্চিত করে নেন ভারতীয়-কানাডিয়ান জুটি। খেলার ফল ২-৬, ৬-২, ১২-১০। ফাইনালে তাঁরা হারালেন অবাছাই জার্মান-কলম্বিয়ান জুটিকে।২০১০-র ইউএস ওপেনের ফাইনালে পৌঁছেও গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বপ্নপূরণ হয়নি। এবার সেই অধরা মাধুরী ছুঁয়ে ফেলে ইতিহাস তৈরি করলেন ভারতীয় এই টেনিস খেলোয়াড়।

বোপন্না-র জয়ে উচ্ছ্বসিত সানিয়া মির্জা টুইটারে শুভেচ্ছা জানিয়ে বলেছেন দেরি হলেও এই সাফল্য পাওয়ায় খুশি। বোপন্না -দাব্রোস্কি দু'জনকেই অভিনন্দন জানিয়েছেন হায়দরাবাদী টেনিস তারকা।

Bopannnaaaaaaaaa 💃🏽💃🏽💃🏽💃🏽💪🏽💪🏽💪🏽💪🏽 long time coming !!well done you two #grandslamchampion 🏆🏆#RolandGarros2017 @rohanbopanna @GabyDabrowski
— Sania Mirza (@MirzaSania) June 8, 2017

Click it and Unblock the Notifications