টেনিসে ফের লিয়েন্ডার-মহেশ ম্যাজিক? ইন্ডিয়ান এক্সপ্রেসের কোর্টে নামা নিয়ে মুখ খুললেন ভূপতি
টেনিস দুনিয়ায় বড় খবর। কোর্টে দেখা যেতে পারে লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতির বিখ্যাত জুটিকে। সম্পর্কের তিক্ততা কাটিয়ে এখন কাছাকাছি এসেছেন লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি। তাঁদের জুটির ম্যাজিক টেনিসপ্রেমীরা ফের দেখতেও পারেন। তবে সবটাই নির্ভর করছে একটা বিষয়ের উপর।

জিশান আলিকে দিয়ে শুরু। ২০২০ সালে ম্যাথু এবডেনকে দিয়ে শেষ। কেরিয়ারে ১৩১ জনের সঙ্গে জুটি বেঁধে ডাবলস খেলেছেন লিয়েন্ডার পেজ। তবে সেরা জুটি নিঃসন্দেহে মহেশ ভূপতির সঙ্গে। ১৯৯৪ থেকে ২০০৬ অবধি এবং তারপর ২০০৮ থেকে ২০১১ অবধি। যদিও শেষ ১০ বছরে লি-হেশ জুটি, যা ইন্ডিয়ান এক্সপ্রেস জুটি নামে খ্যাত, তার ম্য়াজিক দেখা থেকে বঞ্চিত থেকেছেন টেনিস-অনুরাগীরা। দুজনের সম্পর্কের অবনতিই যার কারণ। একে অপরের বিরুদ্ধে বিষোদ্গারও করেছেন। তবে সম্প্রতি দুজনের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলেছে, কাছাকাছি এসেছেন দুজনে।
Would I do it all over again? No.#Breakpoint, the untold story of Mahesh Bhupathi & I. Premieres 1st October on #ZEE5#BromanceToBreakup pic.twitter.com/6jxzRfxG20
— Leander Paes OLY (@Leander) September 17, 2021
১৯৯৬ সালে অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন লিয়েন্ডার। ১৯৯৭ সালে ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে রিকা হিরাকির সঙ্গে জুটি বেঁধে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান ভূপতি। এরপর বিশ্ব টেনিসের ডাবলসে দাপট দেখিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস জুটি। ওপেন এরা টেনিসে প্রথম জুটি হিসেবে লিয়েন্ডার ও মহেশ একই বছরের সব কটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেছেন। শীর্ষ বাছাই হিসেবে জিতেছেন ফরাসি ওপেন এবং উইম্বলডন। লি-হেশ জুটির ডেভিস কাপ জুটির জয়-পরাজয়ের ২৫-২ রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। ১৯৯৭ সাল থেকে ২০১০ সাল অবধি অপরাজেয় থেকেছেন, টানা ২৪টি ডেভিস কাপ ম্যাচ জিতে।
We put Indian tennis on the map but walked away when we had the world at our feet. It’s time to finally hear the untold story of @Maheshbhupathi and I. #Breakpoint #ComingSoon only on #ZEE5. pic.twitter.com/AWsbYXnYC1
— Leander Paes OLY (@Leander) August 27, 2021
সম্প্রতি ফিল্মমেকার নীতেশ তিওয়ারি ও অশ্বিনী আইয়ার তিওয়ারির ব্রেক পয়েন্ট নামক অনুষ্ঠানে জীবনের নানা অধ্যায় শেয়ার করেছেন ভূপতি ও লিয়েন্ডার। তিক্ততা কাটিয়ে দুজনের মধ্যে সম্পর্ক যে কতটা গভীর তা বলতে গিয়ে ভূপতি জানিয়েছেন, প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে সফল হওয়াই কেরিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। দুজনের সম্পর্কের অবনতির মধ্যেই কেরিয়ারের শেষের দিকে তাঁরা দুজনে কোর্টে নেমে যে সাফল্য ছিনিয়ে এনেছেন সেটাও অনেকের কাছেই শিক্ষণীয়। ভূপতি বলেন, এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন ফুটেজ দেখার সময় আবার অনুভব করলাম আমরা পরস্পরের প্রতি কতটা শ্রদ্ধাশীল, দুজনে কত কিছু অর্জন করতে পেরেছি এবং বিশ্ব মানচিত্রে তুলে ধরতে পেরেছি ভারতকে। পেশাদারিত্বের পরিচয় দিয়ে সমস্যার সমাধান করা এবং লক্ষ্যপূরণ করতে এই জুটির যে জুড়ি নেই সেটাও বুঝিয়েছেন ভূপতি। দূরে থাকলেও নিজেদের সম্পর্কের বন্ধন যে ফের অটুট অবস্থাতেই রয়েছে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
ফের কোর্টে নামার পরিকল্পনা করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ভূপতি বলেছেন, বেঙ্গালুরুতে আমরা ব্রেক পয়েন্টের শেষ শ্যুটিং একসঙ্গে করেছি। এমনকী লিয়েন্ডারকেও মজাচ্ছলেই বলেছি, ৪৫ বছরের বেশি বয়সের ক্যাটেগরিতে আমাদের উইম্বলডন আমন্ত্রণ জানালে আমরা ফের জুটি বেঁধে কোর্টে তো নামতেই পারি!
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications