করোনার আবহে লকডাউনে চলবে অস্ট্রেলিয় ওপেন, তবে থাকবে না দর্শক

করোনার আবহে লকডাউনে চলবে অস্ট্রেলিয় ওপেন, তবে থাকবে না দর্শক

করোনা ভাইরাসের আবহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে নতুন করে লকডাউন জারি হয়েছে। তাতে অস্ট্রেলিয় ওপেনের ওপর কোনও আঁচ পড়বে না বলে জানিয়ে দিয়েছে উদ্যোক্তারা। তবে টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

করোনার আবহে লকডাউনে চলবে অস্ট্রেলিয় ওপেন, তবে থাকবে না দর্শক

অস্ট্রেলিয়ায় প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাসের নতুন ঢেউ। মেলবোর্নে অতিমারীর প্রভাব পড়েছে বেশি। ফলে সেখানে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এহেন পরিস্থিতিতে মেলবোর্নে চলতে থাকা অস্ট্রেলিয় ওপেন বন্ধ করে দেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু তেমনটা হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে উদ্যোক্তারা।

করোনা ভাইরাসের আবহে গত ৮ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয় ওপেন শুরু হয়েছে। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচগুলি চলছে। ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে লকডাউন জারি হলেও ইভেন্ট বন্ধ হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে মাঠে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে উদ্যোক্তারা। এমনকী অস্ট্রেলিয় ওপেনের সঙ্গে যুক্ত থাকা কর্মী সংখ্যায় সংকোচন ঘটানো হবে বলেও জানানো হয়েছে। বক্তব্য, খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থাই নেওয়া হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে করোনা ভাইরাসে আক্রান্ত নেই বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+