কাটল আশঙ্কার মেঘ, অস্ট্রেলিয় ওপেন শুরু নির্ধারিত দিনেই, প্রকাশিত হল ক্রীড়াসূচি

কাটল আশঙ্কার মেঘ, অস্ট্রেলিয় ওপেন শুরু নির্ধারিত দিনেই, প্রকাশিত হল ক্রীড়াসূচি

এক হোটেলকর্মীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় অস্ট্রেলিয়ান ওপেনকে ঘিরে যে অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছিল তা কেটে গেল আজ। টুর্নামেন্টের আয়োজকদের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে নির্ধারিত দিন অর্থাৎ সোমবারেই। আজ থেকে ওয়ার্ম আপ ইভেন্টও ফের শুরু হয়ে গিয়েছে। গ্র্যান্ড হায়াত হোটেলের ওই কর্মী করোনা আক্রান্ত হওয়ায় ওই হোটেলে থাকা খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, অফিসিয়াল-সহ সকলকে আইসোলেশনে রাখা হয়েছিল। গতকাল ৫০৭ জনের করোনা পরীক্ষা হয়। সকলের রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি এসেছে সব মহলেই। আয়োজকরা প্রথমেই অবশ্য জানিয়েছিলেন যে, যেহেতু ওই হোটেলকর্মী কারও ঘরে যাননি, তাঁর বাইরে ডিউটি ছিল এবং তাঁর পরিবারের অন্যদেরও করোনা পজিটিভ হয়নি, তাই অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে যুক্ত কারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। সেই আশাই সত্যি হয়েছে।

কাটল আশঙ্কার মেঘ, অস্ট্রেলিয় ওপেন শুরু নির্ধারিত দিনেই, প্রকাশিত হল ক্রীড়াসূচি

এরই মধ্যে ক্রীড়াসূচিও ঘোষণা করা হয়েছে আজ। শীর্ষ বাছাই নোভাক জকোভিচ প্রথম রাউন্ডে জেরেমি চার্ডির সামনে পড়লেও এরপর তাঁর সামনে পড়বেন রাওনিচ বা ২০১৪-র চ্যাম্পিয়ন ওয়রিঙ্কা। এমনকী কেরিয়ারের নবম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিততে জোকারকে সামলাতে হতে পারে জেরেভ কিংবা গতবারের ফাইনালিস্ট তথা তৃতীয় বাছাই ডমিনিক থিয়েমের চ্যালেঞ্জ।

অস্ট্রেলিয়ান ওপেনের আগে দ্বিতীয় বাছাই রাফায়েল নাদালকে পিঠের চোট ভোগাচ্ছে। ল্যাসলো জেরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করলেও নাদালকেও সামলাতে হতে পারে কঠিন চ্যালেঞ্জ। ফ্যাবিও ফজিনি, যাঁর কাছে পাঁচ সেটের লড়াই হেরে ২০১৫-র ইউএস ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন রাফা, এবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে তাঁর চ্যালেঞ্জ সামলাতে হতে পারে নাদালকে। তিসিপাস বা বারেত্তিনির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে।

অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলসে থাকছেন ভারতের রোহন বোপান্না। তবে সিঙ্গলসে দেখা যাবে সুমিত নাগালকে। রিকার্ডাস বেরাঙ্কিসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন অভিযান শুরু করবেন এই ভারতীয় টেনিস খেলোয়াড়। বিষ্ণু বর্ধন-সহ অনেকেই মনে করছেন, এবার অস্ট্রেলিয়ান ওপেনে ভালো পারফরম্যান্স উপহার দেবেন নাগাল। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অ্যাশ বার্তি। কোভিনিচের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তিনি অভিযান শুরু করবেন। দশম বাছাই সেরেনা উইলিয়ামসের প্রথম ম্যাচ লরা সিজমান্দের বিরুদ্ধে। সিমোনা হালেপ মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই, তৃতীয় বাছাই হিসেবে শুরু করবেন জাপানের নাওমি ওসাকা।

অস্ট্রেলিয়ান ওপেনের টিকিট বিক্রি হাসি ফুটিয়েছে আয়োজকদের মুখে। তবে করোনা সতর্কতা হিসেবে কঠোর সুরক্ষা ব্যবস্থা রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+