করোনার জেরে পিছোল অস্ট্রেলিয় ওপেনও, কবে থেকে শুরু ইভেন্ট?
করোনার জেরে পিছোল অস্ট্রেলিয় ওপেনও, কবে থেকে শুরু ইভেন্ট?
করোনা ভাইরাসের আবহে পিছিয়ে দেওয়া হল অস্ট্রেলিয় ওপেনও। ঠিক ছিল ২০২১ সালের ১৮ জানুয়ারি থেকে শুরু হবে ইভেন্ট। তা তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এটিপি ট্যুরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই গ্র্যান্ড স্ল্যাম।

স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর এটিপি ট্যুরের তরফে জনানো হয়েছে, অস্ট্রেলিয় ওপেন খেলতে ১৫ জানুয়ারি থেকে মেলবোর্নে পৌঁছতে পারবেন খেলোয়াড়র। সেখানে করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে টেনিস তারকাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে কাটাতে হবে। এরপরেই অনুশীলন শুরু করা যাবে বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে বিশ্বে। ২১৮টি দেশের প্রায় সাড়ে আট কোটি মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১৬ লক্ষেরও বেশি মানুষ। অস্ট্রেলিয়ায় একটা সময় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলেও গত ৪০ দিনে সে দেশে কোভিড ১৯ রোগীর সংখ্যা শূন্য বলে জনানো হয়েছে। এই পরিবেশ বজায় রাখতে চায় অস্ট্রেলিয়া প্রশাসন। তাদের সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয় ওপেনের উদ্যোক্তারা। জানিয়ে দেওয়া হয়েছে, সুরক্ষা এবং স্বাস্থ্য বিধি মেনেই ইভেন্ট আয়োজন করা হবে। অস্ট্রেলিয় ওপেনে অংশ নিতে চলা খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications