অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন মার্কিন টেনিস সেনসেশন সেরেনা উইলিয়ামস। নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্যারোলিনা প্লিসকোভার সঙ্গে এক রুদ্ধশ্বাস ম্যাচে হেরে যান সেরেনা।
চেক প্রতিদ্বন্দ্বি ক্যারোলিনার সঙ্গে সেরেনার এই হাই ভোল্টেজ ম্যাচে প্রথমের দিকে খানিকটা জমি আঁকড়েই রেখেছিলেন সেরেনা। তবে পরবর্তীকালে ম্যাচ এগিয়ে যেতেই কার্যত ম্যাচের রাশ টেনে নেন প্লিসকোভা। প্রথম সেটে ৩-১ এ এগিয়ে যান প্লিসকোভা। অন্যদিকে ৩ টি ব্রেক পয়েন্টের মুখোমুখী হয়ে ম্যাচ কার্যত হাতছাড়া করার দিকে এগিয়ে যান সেরেনা।

After breaking Serena Williams following Serena's injury (ankle), Karolina Pliskova was still down a break and 9-1 underdog in live betting markets.

Pliskova would win the next 5 games and is headed to the Australian Open Semifinalspic.twitter.com/ZXIhk5L2mG
— The Action Network (@ActionNetworkHQ) January 23, 2019

এরপর থেকেই আর ম্যাচে ফিরে যেতে পারেননি সেরেনা। এরপরই মার্কিন টেনিস স্টার প্লিসকোভার কাছে ৬-৪, ৪-৬, ৭-৫ ব্যাবধানে হেরে যান।