Australian Open: টানা দ্বিতীয়বার মেলবোর্ন পার্কে খেতাব জয়, আজারেঙ্কা-সেরেনাদের রেকর্ড স্পর্শ করলেন সাবালেঙ্কা
২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন আরিয়ানা সাবালেঙ্কা। শুধু চ্যাম্পিয়নই হলেন না একইসঙ্গে রেকর্ডও গড়লেন। পর পর দুই বার মেলবোর্ন পার্কের বিজয়িনী হয়ে এক নতুন মাইলস্টোন গড়লেন বেলারুশের এই মহিলা টেনিস তারকা।
শনিবার ছিল অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের সিঙ্গলসের খেতাব নির্ধারক ম্যাচ। শনিবার ফাইনালে সাবালেঙ্কা হারালেন চিনের কিনওয়েন ঝেংকে। বেলারুশ সুন্দরীর পক্ষে ম্যাচে ফল ৬-৩, ৬-২। বেলারুশের ২৫ বছরের সুন্দরী টেনিস খেলোয়াড়। পুরো টুর্নামেন্টের মতই ফাইনালের চিনের তারকা ঝেম কিছু বুঝে ওঠার আগেই ম্যাচ বের করে ফেললেন সাবালেঙ্কা।

মাত্র ৭৬ মিনিটেই ফাইনালের মেগা শো শেষ করে দেন সাবালেঙ্কা। দ্রুত খেলা শেষ করে ট্রফি জিতে কোর্ট ছাড়ার লক্ষ্যেই যেন নেমেছিলেন সুন্দরী।গত বারের মতো এ বার খেতাব থাকল তাঁরই হাতে। পর পর দুই বার এই খেতাব জিতে সাবালেঙ্কা ছুঁয়ে ফেললেন তাঁর দেশেরই আজারেঙ্কার রেকর্ডকে।
২০১২ এবং ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব পর পর দুইবার জিতছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুসের তারকার সেই কৃতিত্বকে স্পর্শ করে দেখালেন তাঁরই দেশের মেয়ে। ২০২৩ সালের পর ২০২৪ সালেও তাঁর হাতেই উঠল অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব।
এবার অস্ট্রেলিয়া ওপেনে একটি সেটও হারাননি সাবালেঙ্কা। ২০০৭ সালে একইভাবে সেরেনা উইলিয়ামসও একটি সেটও না হেরে এখানে ট্রফি জিতেছিলেন। সেই নজির স্পর্শ করলেন বেলারুশের মহিলা তারকা।মেয়েদের টেনিসে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে সাবালেঙ্কা।বেলারুশের এই টেনিস তারকা এখনও পর্যন্ত তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেছেন। তার মধ্যে দু'বার জিতলেন তিনি।
Rod Laver Aryna 👑 pic.twitter.com/FJEf3EtEN6
— #AusOpen (@AustralianOpen) January 27, 2024
এরআগে এই শতকে পর পর দুইবার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছেন সেরেনা উইলিয়ামস (২০০৯, ২০১০ সালে)। এছাড়াও অস্ট্রেলিয়ান ওপেনে জেতার মহিলাদের মধ্যে হ্যাটট্রিক করেছেন মার্টিনা হিঙ্গিস( ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯), যুগোস্লাভিয়ার মোনিকা সেলেস ১৯৯১, ১৯৯২, ১৯৯৩ সালে পর পর তিনবার এই খেতাব জেতেন। ১৯৮৮, ১৯৮৯, ১৯৯০ সালে এই খেতাবের হ্যাটট্রিক করেন স্টেফি গ্রাফ।
১৯৯৭৩, ১৯৭৪, ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে হ্যাটট্রিক করেন এভোনে গোলাগং। ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ এই তিন বছর খেতাব পর পর জেতেন মার্গারেট কোর্ট।
পর পর দুই বার খেতাব জিতে আজারেঙ্কা, সেরেনা উইলিয়ামসদের মাইলফলক স্পর্শ করেছেন সাবালেঙ্কা। এবার তাঁর সামনে স্টেফি গ্রাফ, মার্টিনা হিঙ্গিস, মার্গারেট কোর্টদের মাইলস্টোন স্পর্শ করার হাতছানি। এই শতাব্দীতে এখনও পর্যন্ত কোনও মহিলা টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিক করতে পারেননি।












Click it and Unblock the Notifications