Australian Open: কোয়ার্টার ফাইনাল থেকে বোপান্নাদের বিদায়ে ভারতের আশা শেষ, মহিলাদের সিঙ্গলসে বিরাট অঘটন
চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের আশার সমাপ্তি। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসের কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নিলেন রোহন বোপান্নারা। মঙ্গলবার মেলবোর্ন পার্কে চিনা পার্টনার শুআই জাংকে সঙ্গে নিয়ে শেষ আটের ম্যাচে নামেন বোপান্না। কিন্তু অস্ট্রেলিয়ান জুটি জন এবং অলিভিয়ার কাছে বার মানতে হল তাদের।
প্রথম ম্যাচে জয় পেয়েছিলেন, দ্বিতীয় রাউন্ডে রোহন বোপান্নারা ওয়াক ওভার পান। মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর টাউনসেন্ড, হুগো নিস জুটির বিরুদ্ধে না খেলেই জয় পান বোপান্না এবং জাং জুটি। তাঁরা ছিলেন এই প্রতিযোগিতার চতুর্থ বাছাই, খেলতে হলে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হত বোপান্নাদের। তবে ওয়াকওভার পেয়ে যাওয়া সহজেই বোপান্নারা উঠেছিলেন শেষ আটে।

কিন্তু পরের সেটে লড়াই করলেও ৪-৬ ফলেই পরাস্ত হলেন। এরপর তৃতীয় তথা সেটে তূল্যমূল্য লড়াই হলেও শেষ পর্যন্ত হার মানতেই হল বোপান্নাদের। সেই সঙ্গে চলতি অস্ট্রেলিয়ান ওপেন থেকে ভারতের আশা শেষ হল।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা রোহন বোপান্নার খুব একটা ভালো হয়নি। কারণ পুরুষদের ডাবলসে তিনি নিকোলাস ব্যারিয়েন্তোসকে সঙ্গে নিয়ে হেরে গেছিলেন স্পেনের প্রতিপক্ষের বিরুদ্ধে। কিন্তু মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচে ক্রিস্টিনা ইভান জুটিকে হারিয়ে দেন বোপান্না।
উল্লেখ্য, ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ৪৪ বছর বয়সী ভারতীয় টেনিস তারকা তাঁর অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এবডেনের সঙ্গে ২০২৪ সালে এই টুর্নামেন্ট জিতেছিলেন। এই বছর নিকোলাস বারিয়েন্তোসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। টুর্নামেন্টের সবথেকে বয়স্ক হিসেবে খেতাব জিতে রেকর্ড সৃষ্টি করেন বোপান্না।
এদিকে মহিলাদের সিঙ্গলসে বিরাট অঘটন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ হেরে গেলেন পাওলা বাডোসার বিরুদ্ধে। স্ট্রেট সেটে জিতলেন স্পেনের পাওলা বাডোসা। ৭-৫, ৬-৪ গেমে স্প্যানিশ মহিলা তারকা। পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠলেন অ্যালেকজান্ডার জেরেভ। তিনি হারিয়ে দিলেন টমি পলকে। জেরেভ জিতলেন ৭-৬ (৭-১), ৭-৬ (৭-০), ২-৬, ৬-১ ফলে।












Click it and Unblock the Notifications