অস্ট্রেলিয়ান ওপেন : দিমিত্রভকে হারিয়ে ফেডেরারের সঙ্গে ফের স্বপ্নের ফাইনালে নাদাল
অস্ট্রেলিয়ান ওপেনে ফের একবার টেনিসের 'এল ক্লাসিকো'। এদিন সেমিফাইনালে গ্রিগর দিমিত্রভকে হারিয়ে ফাইনালে পৌঁছলেন স্পেনের রাফায়েল নাদাল।
মেলবোর্ন, ২৭ জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনে ফের একবার টেনিসের 'এল ক্লাসিকো'। এদিন সেমিফাইনালে গ্রিগর দিমিত্রভকে হারিয়ে ফাইনালে পৌঁছলেন স্পেনের রাফায়েল নাদাল। এদিন পাঁচ ঘণ্টা ধরে চলা সেমিফাইনাল ম্যাচে দিমিত্রভকে পাঁচ সেটের ম্যাচে হারান নাদাল।
ম্যারাথন সেমিফাইনালের ম্যাচের ফলাফল ৬-৩, ৫-৭, ৭-৬ (৫), ৬-৭ (৪) ও ৬-৪। সবমিলিয়ে এদিন মোট ৪ ঘণ্টা ৫৬ মিনিট ধরে ম্যাচটি চলেছে।

এর ফলে রবিবার ফের একবার টেনিস ম্যাচের ফাইনালে দেখা যাবে নাদাল বনাম ফেডেরার দ্বৈরথ। ২০০৯ সালের পর মেলবোর্ন পার্কে ফের একবার নাদাল-ফেডেরাল লড়াই দেখা যাবে।
এদিন দিমিত্রভ সেমিফাইনালে নাদালকে দারুণ লড়াইয়ে ফেলে দেন। নাদাস ফাইনালে উঠতে পারবেন কিনা সেই নিয়ে যখন সংশয় দানা বাঁধতে শুরু করেছে তখনই পরপর পয়েন্ট নিয়ে খেলায় ফিরে আসেন নাদাল। খেলা শেষ করে তিনি যেভাবে হাঁটু গেড়ে বলে পড়লেন তাতেই বোঝা গেল দিমিত্রভ কতটা বেগ দিয়েছেন তাঁকে।
জিতে উঠে নাদাল বলেছেন, ফেডেরারের বিরুদ্ধে খেলতে পারা সম্মানের। এটা ফেডেরার বনাম নাদালের নবম ফাইনাল এবং ২০১১ ফরাসি ওপেনের পরে ফের দুজনে কোনও আন্তর্জাতিক মেজর টেনিস ম্যাচের ফাইনাল খেলবেন।
এর আগে বৃহস্পতিবার রজার ফেডেরার সুইজারল্যান্ডেরই আর এক তারকা স্ট্যানিনলাস ওয়ারিঙ্কাকে সেমিফাইনালে হারিয়ে দেন। এদিকে ২০১৪ সালের রোলাঁ গারোঁর পরে নাদালও কোনও মেজর টেনিস প্রতিযোগিতার ফাইনালে উঠলেন।












Click it and Unblock the Notifications