Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল, জকোভিচরা অভিযান শুরু করছেন কাদের বিরুদ্ধে?

অস্ট্রেলিয়ান ওপেনের সূচি ঘোষণা করা হলো আজ। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। নোভাক জকোভিচ এবার অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নামবেন দশমবার খেতাব জয়ের লক্ষ্য নিয়ে। রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও স্পর্শ করতে চাইবেন তিনি, আর রাফা চাইবেন ব্যবধান বাড়াতে।

অস্ট্রেলিয়ান ওপেনের সূচি ঘোষিত

জকোভিচ অভিযান শুরু করছেন স্পেনের রবার্তো কারবালেসের বিরুদ্ধে। তার আগে শুক্রবার মেলবোর্ন পার্কে নিক কির্গিয়স একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন জকোভিচের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের সামনে অস্ট্রেলীয় কির্গিয়স পড়তে পারেন কোয়ার্টার ফাইনালে। কির্গিয়স অভিযান শুরু করবেন সাফিউল্লিনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। গত বছর উইম্বলডন কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন কির্গিয়স। এবার তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হতে পারেন নবম বাছাই হলগার রুনের।

শীর্ষবাছাই রাফায়েল নাদাল ব্লকবাস্টার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে দানিল মেদভেদেভের। নাদাল প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন ব্রিটেনের জ্যাক ড্রেপারের। মেদভেদেভ অভিযান শুরু করবেন মার্কোস জিরনের বিরুদ্ধে। গত বছর মেদভেদেভকে হারিয়েই ২১তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছিলেন রাফা। তৃতীয় রাউন্ডে মেদভেদেভের দেখা হতে পারে সেবাস্তিয়ান কোর্দার সঙ্গে।

মহিলাদের সিঙ্গলসে বিশ্বের ১ নম্বর ইগা সিয়নটেক (Iga Swiatek) চতুর্থ মেজর জয়ের লক্ষ্যে অভিযান শুরু করবেন জার্মানির জুলে নিমেয়ারের বিরুদ্ধে। পোল্যান্ডের তারকা ইগা কোয়ার্টার ফাইনালে পড়তে পারেন সপ্তম বাছাই কোকো গাউফের সামনে। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ হতে পারেন জেসিকা পেগুলা। সিয়নটেক ইউনাইটেড কাপে গাউফের কাছে পরাস্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। মহিলাদের সিঙ্গলসে বিশ্বের দুই নম্বর ওন্স জাবেউর (Ons Jabeur) অভিযান শুরু করবেন তামারা জিদানসেকের বিরুদ্ধে। আরবের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয় লক্ষ্য জাবেউরের। গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনে তিনি রানার-আপ হয়েছিলেন। প্রাক্তন দুই চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন ও ভিক্টোরিয়া আজারেঙ্কা প্রথম রাউন্ডেই পরস্পরের মুখোমুখি হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+