Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবসর ভাবনা অতীত, অস্ট্রেলিয়ান ওপেন খেতাবে কতটা লক্ষ্মীলাভ বোপান্নার? সাফল্যের রহস্য কী?

Australian Open 2024: অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলস খেতাব জিতেছেন রোহন বোপান্না। ৪৩ বছর ৩২৯ দিনের মাথায়। অস্ট্রেলিয়ার পার্টনার ম্যাথু এবডেনকে সঙ্গী করে।

চলতি বছর দারুণ যাচ্ছে বোপান্নার। একের পর এক মাইলফলক স্পর্শ করে তিনিও প্রমাণ করে দিলেন বয়স নেহাতই সংখ্যা।

Australian Open 2024: অস্ট্রেলিয়ান ওপেন খেতাবে কতটা লক্ষ্মীলাভ বোপান্নার?

২০১৯ সাল থেকে হাঁটুর চোট-সহ ফিটনেসজনিত সমস্যা তাঁকে ভোগাচ্ছিল। প্রত্যাশিত সাফল্য পাচ্ছিলেন না। হতাশ হয়ে স্ত্রী সুপ্রিয়া আন্নাইয়াকে মেসেজ পাঠিয়ে বোপান্না অবসর নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়ে দিয়েছিলেন। তবে অবসর না নেওয়ার সুফল আজ মিলল। বোপান্নার ইতিহাস গড়ার সাক্ষী রইলেন সুপ্রিয়া ও তাঁদের কন্যা ত্রিধা।

ওপেন এরায় সবচেয়ে বেশি বয়সের প্লেয়ার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের রেকর্ডটি নিজের দখলে নিলেন। গ্র্যান্ড স্ল্যামে পুরুষদের ডাবলস খেতাব জিতলেন তৃতীয় ভারতীয় হিসেবে। এটি তাঁর ডাবলস কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ২০১৭ সালে ফরাসি ওপেনে মিক্সড ডাবলস খেতাব জিতেছিলেন বোপান্না।

আজকের খেতাব জয়ের ফলে বোপান্না-এবডেন জুটি আর্থিক পুরস্কার হিসেবে পেল ৭ লক্ষ ৩০ হাজার অস্ট্রেলীয় ডলার। প্রাইজ মানির এই অর্থ থেকে বোপান্না পাবেন ৩,৬৫,০০০ অস্ট্রেলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৯৯ লক্ষের মতো। চলতি বছরে নিজের পারফরম্য়ান্সে খুশি বোপান্না।

বোপান্না স্ত্রীকে অবসর নেওয়ার ভাবনার কথা বলতে গিয়ে এদিন বলেন, এই খেতাব যে আমার কাছে অত্যন্ত বড় একটি সাফল্য তা বলার অপেক্ষা রাখে না। ২ বছর আগে আমি স্ত্রীকে একটি ভিডিও পাঠিয়ে বলেছিলাম, আমি টেনিস আর খেলতে চাই না। কারণ তখন জিততে পারছিলাম না।

বর্তমানে বিশ্বের ১ নম্বর ডাবলস প্লেয়ার হওয়া, দেশ থেকে বিপুল সমর্থন পাওয়া তাঁর কাছে যে ম্যাজিকের মতো মনে হচ্ছে সে কথা জানাতে ভোলেননি বোপান্না। ৪৩ বছর বয়সের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, এই বছরে প্রথম ৫০০তম জয় পাই। তারপর বিশ্বের ১ নম্বর হওয়া, পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় নাম ওঠা এবং আজকের খেতাব জেতা যেন স্বপ্নের মতো। অসাধারণ লাগছে। এর থেকে ভালো কিছু হতে পারে না।

বোপান্না উঠতি খেলোয়াড়দের পরামর্শ দিয়ে বলেন, তাড়াহুড়োর দরকার নেই। সময়ের কোনও সীমা নেই। আমরাই সেগুলি ভেবে নিই। হাল ছাড়া যাবে না। নিজের উপর আস্থা হারানো চলবে না। যে যে কাজটাই করবে, ভালোবাসার সঙ্গে করলে কাঙ্ক্ষিত ফল মিলবেই। এদিনের খেতাব জয়ে এবডেনের ভূমিকার প্রশংসাও শোনা গিয়েছে বোপান্নার কথায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+